...
শিরোনাম
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ⁜ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান ⁜ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত ⁜ দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেফতার ⁜ কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত ⁜ হোমনায় যত্রতত্র গড়ে উঠেছে লাইসেন্স বিহীন ফার্মেসী ⁜ মাটিরাঙ্গায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই ব্যক্তি, মিলল পিস্তল ও ৫ কোটি টাকার আইস ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধু তানিয়া হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ত ⁜ ব্রাহ্মণপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ড ⁜ কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদ ⁜ অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন ⁜ ‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের ⁜ ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার ⁜ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২ ⁜ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন ⁜ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ⁜ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি! ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2025, 7:31 AM

...
কুমিল্লায় একদিনে করোনা ও ডেঙ্গুতে দুইজনের মৃত্যু News Image

অশোক বড়ুয়া

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ জন। একই সময়ে জনের নমুনা পরীক্ষা করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পর্যন্ত মোট ৬৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এদিকে, জেলায় ডেঙ্গুতে পর্যন্ত মৃত্যু হয়েছে জনের। চলতি বছরের গত ছয় মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২৬৪ জন। আক্রান্তদের মধ্যে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সবাই। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩১ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ জন। এর মধ্যে ১১ জন ভর্তি রয়েছেন সরকারি হাসপাতালে এবং জন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। ডেঙ্গুতে মৃত পাঁচ জনের সবাই দাউদকান্দি উপজেলার বাসিন্দা। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুতে গতকাল রোববার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নুরুল আমিন (৫৫) নামের এক ব্যবসায়ী মারা যান। একই সময়ে দেড় হাজারের বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

এদিকে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের চানগাছা গ্রামের মোঃ রহমত আলী (৯৫) নামের এক বৃদ্ধের করানো উপসর্গে মৃত্যু হয়েছে কুমিল্লা মর্ডান হসপিটালে। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ . আলী নূর মোহাম্মদ বশির আহমেদ।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে পৌরসভার দুটি ওয়ার্ডকে গত বুধবার থেকেহটস্পটহিসেবে ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা,স্থানীয় বাসিন্দা শিক্ষার্থীদের নিয়ে ২৫ জন করে দুটি দল গঠন করে এলাকায় পরিচ্ছন্নতা সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত মে থেকে ১৮ জুন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দাউদকান্দি ২০ শয্যা হাসপাতালে অন্তত হাজার ৬০০ রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন ১১৫ জন। তাঁদের মধ্যে ৩৭ জন পৌর এলাকার দোনারচর গ্রামের এবং ২২ জন সবজিকান্দি গ্রামের বাসিন্দা। এসব রোগীর মধ্যে ২৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে মে থেকে গত বুধবার পর্যন্ত দুই শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।পরিবার হাসপাতাল সূত্র জানায়, গত ১৯ মে দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রামের নাজির আহমেদ চৌধুরীর স্ত্রী সালমা আক্তার (৫২) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। এরপর ২৫ মে দোনারচর গ্রামের নাজিম উদ্দিন (৫৫), জুন সবজিকান্দি গ্রামের প্রয়াত মতি মিয়ার স্ত্রী মাফিয়া বেগম (৬৫), ১৩ জুন দোনারচর গ্রামের রাসেল সরকারের স্ত্রী শাহীনুর আক্তার (২৩) দোনারচর গ্রামের ইউসুফ সরকার (৫৫), ১৭ জুন উপজেলার হাড়িযালা গ্রামের দুলাল মিয়ার স্ত্রী কাকলী আক্তার (৪৬), ১৯ জুন দিবাগত রাত একটায় কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৌর সদরে বসবাসরত উপজেলার পালপাড়া গ্রামের গৃহবধূ লিমা আক্তার (২৪) এবং সর্বশেষ গতকাল রোববার পৌরসভার নাগেরকান্দি গ্রামের ব্যবসায়ী নুরুল আমিন (৫৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দোনারচর গ্রামের রাসেল সরকার বলেন, গত জুন থেকে তাঁর পরিবারের পাঁচ সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত। ১৩ জুন তাঁর স্ত্রী শাহীনুর আক্তার দুটি শিশুসন্তান রেখে মারা যান। একই গ্রামের দোকানি ইব্রাহীম সরকার বলেন, ১২ দিন ধরে তাঁর পরিবারের পাঁচ সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। গ্রামের অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত।

ছাদবাগানের ফুলের টব, টায়ার জরাজীর্ণ ভবনে আটকে থাকা পানি, বালতিতে জমে থাকা পানি, নালায় জমে থাকা পানি থেকে ডেঙ্গু বিস্তার ঘটছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দাউদকান্দি পৌরসভার নম্বর ওয়ার্ডকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে। ওয়ার্ড দুটির মধ্যে ঘনবসতিপূর্ণ দোনারচর, সবজিকান্দি, সাহাপাড়া দাউদকান্দি বাজার এলাকা পড়েছে। মৃত আক্রান্ত রোগীদের বেশির ভাগই এসব এলাকার বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান দাউদকান্দিতে আটজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকেরা সার্বক্ষণিক কাজ করছেন। তিনি নিজে কুমিল্লা বিস্তার এলাকা ঘূরে ঘুরে কুমিল্লা জ্বরে আক্রান্ত রোগীদের  চিকিৎসা সেবা দিচ্ছেন। পাশাপাশি সচেতনতামূলক পরামর্শ দিয়ে যাচ্ছেন। পুরো উপজেলায় সচেতনতার বার্তা বিভিন্ন মাধ্যমে পৌঁছে দিচ্ছেন। স্বাস্থ্য সেবাদান দলের অন্য সদস্যরাও নিয়মিত সেবা প্রদানের পাশাপাশি ডেঙ্গু নিরসনে কাজ করে যাচ্ছেন। আক্রান্ত নিহত রোগীদের তালিকা তৈরী করছেন। দাউদকান্দি পৌরসভার প্রশাসক দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ২৫ জন করে দুটি দল গঠন করা হয়েছে। দলগুলো পরিচ্ছন্নতা সচেতনতামূলক কাজ করছে।

এদিকে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের চানগাছা গ্রামের মোঃ রহমত আলী (৯৫) নামের এক বৃদ্ধের করানো উপসর্গে মৃত্যু হয়েছে কুমিল্লা মর্ডান হসপিটালে। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ . আলী নূর মোহাম্মদ বশির আহমেদ।

নিহত রহমত আলীর ছেলে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতােেলর প্রফেসর ডাঃ মোঃ মোস্তাক আহাম্মদ জানান গত শুক্রবার ২০ জুন সকাল  সাড়ে   টায় নিউমোনিয়া, সিওপিডি উপসর্গ নিয়ে কুমিল্লা মহানগরীর মর্ডান হসপিটালে ভর্তি হয় করানো উপসর্গ নিয়ে। ওই সময় ( রহমত আলীরোগীকে আইসিওতে রেখে চিকিৎসা সেবা দেয়া হয়। শনিবার ২১ জুন দুপুর সাড়ে ১২ টায় রহম আলী চিকিৎসাধীনে  মারা যান। ২১ জুন রোববার বাদ আছর মৃত রহমত আলীর নিজ গ্রাম বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের চানগাছা মধ্যপাড়া মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

বুড়িচং উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মালেকুল আফতাব ভূইয়া জানান, করোনার উপসর্গ নিয়ে  রহমত আলী মারা গেছে আমি জানতাম না। আপনার কাছ থেকে জেনে খোজ খবর নিয়ে সঠিক খবর জানলাম তবে ওনার ঠিকানা নিশ্চিত করতে পারছি না, বুড়িচং জেনেছি। তিনি আরও জানান, বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আমরা সর্তক অবস্থানে রয়েছি, করোনার চিকিৎসার জন্য আমরা আলাদা আইসিলেশনের ব্যবস্থা রেখেছি  এবং  জনসাধারণের চিকিৎসা সেবায় প্রস্তুতি নিয়ে রেখেছি।

চলতি মাসে মোট ৬৭টি পরীক্ষায় ১২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার ১২ দশমিক শতাংশ। পরীক্ষাগুলো জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ক্লিনিকে করানো। সরকারিভাবে জেলায় এখনো করোনা পরীক্ষা শুরু হয়নি বলে হয়ে বলে জানা যায়। এদিকে জেলায় ডেঙ্গু প্রকোপ দিন দিন বেড়েই চলছে। সরকারি তথ্যমতে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৬৪ জন। তবে বাস্তবে সংখ্যা পাঁচগুণেরও বেশি বলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, রোববার করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছে এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে অপর আরেকজন। আমরা জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনা ডেঙ্গু সংক্রমণের তথ্য সংগ্রহ করছি। সবাইকে স্বা¯'্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।

 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...

কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...

দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার,  হত্যা মামলার আসামি গ্রেফতার
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...

কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
➤ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
➤ কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
➤ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
➤ দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেফতার
➤ কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
➤ হোমনায় যত্রতত্র গড়ে উঠেছে লাইসেন্স বিহীন ফার্মেসী
➤ মাটিরাঙ্গায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই ব্যক্তি, মিলল পিস্তল ও ৫ কোটি টাকার আইস
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধু তানিয়া হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ত
➤ ব্রাহ্মণপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ড
➤ কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদ
➤ অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
➤ ‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
➤ ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
➤ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
➤ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন
➤ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
➤ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি!
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir