প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Dec 2025, 12:00 AM
ব্রাহ্মণপাড়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের সঙ্গে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া থানার ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং থানার সঙ্গে গণমাধ্যমের সমন্বয় জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময়কালে নবাগত ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ব্রাহ্মণপাড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং যে কোনো তথ্যের ক্ষেত্রে পেশাদারিত্ব ও পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ও আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমাম হোসেন এবং সদস্য হাবিবুর রহমান সোহেল ও সোহেল খান চৌধুরী। সভা শেষে সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানান এবং ব্রাহ্মণপাড়ার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে ইতিবাচক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
দেশের রাজনীতিতে আর রক্তপাত নয়, বরং সমঝোতার রাজনীতি দেখার কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...
দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থে...
“আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের ভেতর থেকে ফোন করছেন। ঠিক কতজন ভেতরে আছেন–পাঁচ, দশ নাকি...
দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন...
চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় নিজ বসতঘরে ঢুকে বীনা রাণী রায় (৫৮) নামে...
রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগী...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার কৃতী সন্তান ডা. আলমগীর হোসেন রেডিওলজি অ্যান্ড ইম...
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থা...
কুমিল্লা জেলা সংবাদদাতা,৬ সেপ্টেম্বর: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর...