প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Dec 2025, 11:53 PM
মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী
বিশেষ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে জেলা রানিং কর্মকর্তা মু. রেজা হাসানের নিকট হতে মনিরুল হক চৌধুরীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন সদর দক্ষিণ উপজেলা বিএনপি'র সভাপতি এডভোকেট আক্তার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কাইউমুল হক রিঙ্কু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদ চৌধুরী ,জেলা তাঁতি দলের সদস্য সচিব মাহমুদুর রহমান পিটার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিন, মহানগর যুবদলের সিনিয়র যুগ আহ্বায়ক রিয়াজউদ্দিন রিয়াজ, জেলা বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক শিল্পী,সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, নুরুল ইসলাম সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
মনোনয়ন পত্র সংগ্রহের পর মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু বলেন, আসন্ন নির্বাচনে এ আসনে তারেক রহমান তথা দল মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করতে বদ্ধ পরিকর।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, কুমিল্লা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমরা কুমিল্লা ৬ আসনটি বিপুল ভোটে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...