প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 15 Dec 2025, 8:37 PM
মরক্কোতে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু
এফএনএস বিদেশ
মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে গত রোববার মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার মরক্কোর রাষ্ট্রীয় ‘২গ’ টিভি এ খবর জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাফিতে রাস্তা থেকে কাদা-জলের স্রোত গাড়ি এবং আবর্জনার বাক্স ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঐতিহাসিক পুরাতন শহরটিতে কমপক্ষে ৭০টি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। এর ফলে আরও ৩২ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে কিংবা চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে, আটলান্টিক উপকূলের বন্দরনগরীতে আসা-যাওয়া করার বিভিন্ন পথে রাস্তাঘাটের ক্ষতির কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা হামজা চাদৌনি এএফপিকে বলেন, ‘এটি একটি কালো দিন।’ সন্ধ্যা নাগাদ পানির স্তর কমে যায়। এদিকে, দেশটির আবহাওয়া পরিষেবা আজ মঙ্গলবারও সারা দেশে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত সংকটময় বিশ্বে টানা সপ্তম বছর ধরে তীব্র খরার সঙ্গে লড়াই করছে মরক্কো। তবে তীব্র আবহাওয়াজনিত আকস্মিক ঘটনা এবং প্লাবন এর আগেও দেখা গেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের জেনারেল ডিরেক্টরেট (ডিজিএম) জানিয়েছে, ২০২৪ সাল ছিল মরক্কোর রেকর্ডে সবচেয়ে উষ্ণতম বছর, যেখানে গড় বৃষ্টিপাতের ঘাটতি ছিল ‘-২৪.৭’ শতাংশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...