প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Dec 2025, 11:22 PM
বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি নাজিরা বাজার ও উপজেলা সদরে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে। শনিরার ১৩ ডিসেম্বর রাতে বুড়িচং থানার ও দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।পুলিশ সূত্র জানায় শনিবার ১৩ ডিসেম্বর রাতে কুমিল্লার বুড়িচং থানার ও দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পৃথক দুটি অভিযান চালায়। এর মধ্যে বুড়িচং উপজেলা সদরে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান খান রুমেল এবং ময়নামতি ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আবুল হাসেম শান্তকে ময়নামতি ইউনিয়ন এর নাজিরা বাজার বাসা থেকে গ্রেফতার করে।উল্লেখ্য একই উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেল কে এ পর্যন্ত ৫ এ আগষ্টের পর ৩ বার গ্রেফতার করে বুড়িচং থানার পুলিশ।বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান দুজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন যে তাদের কে সন্ত্রাস বিরোধী মামলা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...
প্রেসবিজ্ঞপ্তি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...