প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Dec 2025, 12:10 AM
দৈনিক রূপসী বাংলায় সংবাদ প্রকাশের পর দেবিদ্বার উপজেলার দূর্নীতিবাজ প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বদলী
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
দৈনিক রূপসী বাংলা পত্রিকায় গত ২৪ নভেম্বর ‘বহাল তবিয়তে দেবিদ্বার উপজেলা প্রকৌশলী’ ও ১ ডিসেম্বরের পত্রিকায় ‘অফিসে অনুপস্থিত থেকে অজ্ঞাত স্থানে বসে ফাইল স্বাক্ষর এলজিইডির প্রকৌশলীর’ শিরোনামে দু’দফায় সংবাদ প্রকাশের পর অবশেষে কুমিল্লার দেবিদ্বার উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত দায়িত্ব) সবুজ চন্দ্র সরকারকে বদলী করা হয়েছে। গত ১০ ডিসেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) কাজী গোলাম মোস্তাফা স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। অফিস আদেশে উল্লেখ করা হয়, দেবিদ্বার উপজেলা এলজিইডি সহকারি প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সবুজ চন্দ্র সরকারকে (প্রেষনে) চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প, এলজিইডি সদর দপ্তর ঢাকায় শর্ত সাপেক্ষে বদলী করা হলো।
জানাযায়, দেবিদ্বার উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার ২০২৩ সালের ২৪ মে ভারপ্রাপ্ত প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহন করেন। ওই সময় তাকে ভারপ্রাপ্ত প্রকৌশলী হিসেবে যোগদানের জন্য ডিও লেটার দেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের আওয়ামী লীগের তৎকালীন এমপি রাজী মোহাম্মদ ফখরুল। যোগদানের পর তিনি ঘুষ দূর্নীতি ও প্রকল্পের অর্থ আত্মসাতের মত অপরাধে জড়িয়ে পড়েন এবং আওয়ামী এমপির ছত্রছায়ায় শুরু হয় নামে বেনামে ভুয়া প্রকল্পের অর্থ উত্তলণ। গত বছর ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর স্ব-ঘোষিত বৈষম্যবিরোধী আন্দোনের স্থানীয় নেতা ইসমাইল হোসেনের পলিটেকনিক্যাল কলেজ জীবনের বন্ধু পরিচয়ে ওই ভারপ্রাপ্ত প্রকৌশলী আরো ব্যাপোরোয়া হয়ে উঠেন। তার সহযোগিতায় বিভিন্ন প্রকল্পে নিন্মমানের নির্মান সামগ্রী ব্যবহার, অসদাচরণ ও দুর্নীতির প্রমান মিললেও কোন ব্যবস্থা গ্রহন করেনি কর্তৃপক্ষ। এসব দুর্নীতি নিয়ে গত ২৪ নভেম্বর দৈনিক রূপসীবাংলা পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ওই দুর্নীতিবাজ উপজেলা প্রকৌশলী আত্মগোপনে চলে যায়। পরে দৈনিক রূপসী বাংলার অনুসন্ধানে ওই প্রক্যেশলীর ইসকন সম্পৃক্ততা ও অজ্ঞাত স্থানে বসে ফাইল স্বাক্ষরের তথ্য বাহির হয়ে আসলে ১ ডিসেম্বর আবারো সংবাদ প্রকাশিত হয় তার বিরুদ্ধে। অবশেষে এলজিইডির সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত দায়িত্ব) সবুজ চন্দ্র সরকারকে বদলী করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই...
নেত্রকোণার মদন উপজেলায় ধর্ষণের শিকার ১১ বছরের শিশুটির গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবা অভিযোগ ওঠা...
যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সমালোচনার মুখে একটি ফাঁড়ি থেকে একস...
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
কাজী নজরুল ইসলাম চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চাঁদপু...
নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আ...
সাদিক মামুনপিতা ছিলেন শিক্ষানুরাগী, দানবীর ও বেশকটি মাদরাসা, এতিমখানা, স্কুল, কলেজের প্রতিষ্ঠাতা আলহ...
চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়...
কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছে...
আয়েশা আক্তারকুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক...