প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Dec 2025, 12:00 AM
দেবিদ্বারে সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল
মোঃ আক্তার হোসেন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ মিছিল করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠন। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের চারবারের সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নেতৃত্বে অনুষ্ঠিত ওই মিছিলে দলীল নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ চত্বরে এসে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতারা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। বিএনপির নেতাকর্মীরা ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও স্লোগান দিতে থাকে।
এ সময় বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা বিল্লাল হোসেন প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...