...
শিরোনাম
অবৈধ অভিবাসীবিরোধী বিক্ষোভে দক্ষিণ আফ্রিকায় নিহত ৪ ⁜ আগামীআলএইচএসসি ও সমমানের পরীক্ষা, কুমিল্লা বোর্ডে অংশ নেবে ৯৫ হাজার ৩ শিক্ষার্থী ⁜ আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি ⁜ এমপিওভুক্ত শিক্ষকরা একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না ⁜ পিছিয়ে গেল পে স্কেলের গেজেট প্রকাশ, কমছে ভাতা ⁜ এমবাপ্পের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স ⁜ আইভরি কোস্টকে বিদায় করে ব্রাজিলের সামনে নরওয়ে ⁜ কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত ⁜ কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত ⁜ কুমিল্লা সদর দক্ষিণে পোনা মাছ অবমুক্তকরণ ⁜ চান্দিনায় জমি দানের ৯ বছরেও হয়নি বিদ্যালয় নির্মাণ ⁜ চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে গরু খামারে হামলা, সিসিটিভি ভাংচুর ও দুই গরু ছিনতাইয়ের অভিযোগ ⁜ কুমিল্লা সদর দক্ষিণে শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান ⁜ বরুড়ায় জাতীয় ফলজ মেলা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু ⁜ দাউদকান্দিতে আট আসামি গ্রেপ্তার ⁜ কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে মারধর, শ্লীলতাহানি ও সাড়ে তিন লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় দিনব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা সদর দক্ষিণে কৃষি প্রণোদনা বিতরণ ⁜ বুড়িচং পৌর প্রশাসকের উদ্যোগে কচুরিপানা ও ময়লা-আর্বজনা পরিষ্কার অভিযান শুরু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Dec 2025, 9:16 PM

...
তিতাসে জৈব পদ্ধতিতে আগাম বাঙ্গি চাষে সফল কৃষক সাত্তার News Image

নাজমুল করিম ফারুক

কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের ঐচারচর গ্রামে জৈব পদ্ধতিতে আগাম বাঙ্গি চাষ করে নজর কেড়েছেন কৃষক সাত্তার মিয়া। গ্রাম সংলগ্ন ৩০ শতক জমিতে দুইধাপে চাষ হওয়া বাঙ্গি এখন অন্য কৃষকদের আগ্রহের প্রতীকে পরিণত হয়েছে। প্রতিদিনই বাজারে বিক্রি হচ্ছে আগাম জাতের এ বাঙ্গি। ধরণভেদে প্রতিটি বাঙ্গি ২শ থেকে ৪শ টাকায় বিক্রি হচ্ছে।  

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ঐচারচর গ্রামের কৃষক মো. সাত্তার মিয়া তার জমি থেকে বাঙ্গি সংগ্রহ করছেন। সবুজ গালিচার মাঝ থেকে খোঁজে খোঁজে পরিপক্ব বাঙ্গি গাছ থেকে কেটে জমির পাশে এনে ঝুঁড়িতে রাখছেন। একই গ্রামের আরেক কৃষক মতিউর রহমান বাঙ্গিগুলো দেখছেন এবং আগামীতে তিনি এ আগাম জাতের বাঙ্গি চাষ করবে বলে সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তার কাছে পরামর্শ চাচ্ছেন।   

কৃষক মো. সাত্তার মিয়া জানান, বিগত ১০ বছর যাবৎ আমি আগাম জাতের বাঙ্গি চাষ করে আসছি। আগে ২ বিঘা জমিতে বাঙ্গি চাষ করলেও এবার অন্য ফসলের চাহিদা থাকায় ১ বিঘা জমিতে দুই ধাপে বাঙ্গি চাষ করেছি। মূলত আমি আগের বছরের বীজ থেকে পরের বছর বাঙ্গি চাষ করে থাকি। প্রথমে পলিব্যাগে চারা তৈরি করি পরে মাদায় রোপণ করি। জমিতে রাসায়নিক সার ব্যবহার না করে আমি শুধুমাত্র জৈব সার প্রয়োগ করেছি। এতে উৎপাদন ভালো হয় এবং বাঙ্গি আকারে বড় হলেও স্বাদ বজায় থাকে বলে তিনি দাবি করেন। তিনি আরো জানান, প্রথম ধাপে ১৫ শতক জায়গায় বাঙ্গি চাষ করেছি, পুরু জমির বাঙ্গি বিক্রি হয়ে গেছে। এতে আমার ৬০ হাজার লাভ হয়েছে। দ্বিতীয়ধাপে ১৫ শতক জমিতে বাঙ্গি বড় হয়েছে এখন সেগুলো বিক্রির জন্য তোলা হচ্ছে। চারা তৈরী থেকে জমি প্রস্তুতসহ প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। আশা করছি লাখ টাকার উপরে বিক্রি আসবে।

কালাইগোবিন্দপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কাউছার আহামেদ বলেন, জৈব পদ্ধতিতে সাত্তার মিয়ার বাঙ্গি চাষ একটি সফল উদাহরণ। জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, ফলনও নিরাপদ থাকে এবং স্বাস্থ্যসম্মত হয়। তার এ উদ্যোগ এলাকার কৃষকদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। পোকা মাকড় থেকে রক্ষার জন্য দশ দিন অন্তর অন্তর টিডো (ইমিডাক্লোপ্রিড) স্প্রে করেছে। 

উপজেলা কৃষি অফিসার মো. সাখাওয়াত হোসেন জানান, তিতাসের যে কয়জন প্রথম শ্রেণির কৃষক আছে; সাত্তার মিয়া তাদের মধ্যে অন্যতম। বাণিজ্যিক কৃষির প্রতি তার প্রবল আগ্রহ রয়েছে। এবার পলি ব্যাগে চারা করে, সে চারা জমিতে রোপন করেছে। তার দেখাদেখি এবার উক্ত ব্লকে তোফাজ্জল হোসেন, বাবুল মিয়াসহ ৭জন কৃষক প্রায় ১০ বিঘা জমিতে আগাম বাঙ্গি চাষ করেছে। কৃষি অফিস তাদের কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অবৈধ অভিবাসীবিরোধী বিক্ষোভে দক্ষিণ আফ্রিকায় নিহত ৪
অবৈধ অভিবাসীবিরোধী বিক্ষোভে দক্ষিণ আফ্রিকায় নিহত ৪

অবৈধ অভিবাসীদের দক্ষিণ আফ্রিকা ছাড়ার জন্য বেঁধে দেওয়া সময়সীমার শেষ দিনে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ...

আগামীআলএইচএসসি ও সমমানের পরীক্ষা, কুমিল্লা বোর্ডে অংশ নেবে ৯৫ হাজার ৩ শিক্ষার্থী
আগামীআলএইচএসসি ও সমমানের পরীক্ষা, কুমিল্লা বোর্ডে অংশ নেবে ৯...

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৩০ জুন: আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।...

আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি
আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসের...

 ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস।...

এমপিওভুক্ত শিক্ষকরা একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না
এমপিওভুক্ত শিক্ষকরা একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্য হিসেবে ন...

পিছিয়ে গেল পে স্কেলের গেজেট প্রকাশ, কমছে ভাতা
পিছিয়ে গেল পে স্কেলের গেজেট প্রকাশ, কমছে ভাতা

সরকারি চাকরিজীবী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আল...

এমবাপ্পের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স
এমবাপ্পের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

ফ্রান্স ৩-০ সুইডেনম্যাচের ফল প্রত্যাশিতই। কিন্তু গোলসংখ্যা আসলে ফ্রান্সের দাপটকে পুরোপুরি তুলে ধরতে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অবৈধ অভিবাসীবিরোধী বিক্ষোভে দক্ষিণ আফ্রিকায় নিহত ৪
➤ আগামীআলএইচএসসি ও সমমানের পরীক্ষা, কুমিল্লা বোর্ডে অংশ নেবে ৯৫ হাজার ৩ শিক্ষার্থী
➤ আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি
➤ এমপিওভুক্ত শিক্ষকরা একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না
➤ পিছিয়ে গেল পে স্কেলের গেজেট প্রকাশ, কমছে ভাতা
➤ এমবাপ্পের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স
➤ আইভরি কোস্টকে বিদায় করে ব্রাজিলের সামনে নরওয়ে
➤ কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
➤ কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
➤ কুমিল্লা সদর দক্ষিণে পোনা মাছ অবমুক্তকরণ
➤ চান্দিনায় জমি দানের ৯ বছরেও হয়নি বিদ্যালয় নির্মাণ
➤ চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে গরু খামারে হামলা, সিসিটিভি ভাংচুর ও দুই গরু ছিনতাইয়ের অভিযোগ
➤ কুমিল্লা সদর দক্ষিণে শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান
➤ বরুড়ায় জাতীয় ফলজ মেলা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু
➤ দাউদকান্দিতে আট আসামি গ্রেপ্তার
➤ কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে মারধর, শ্লীলতাহানি ও সাড়ে তিন লাখ টাকার মালামাল লুটের অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় দিনব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
➤ কুমিল্লা সদর দক্ষিণে কৃষি প্রণোদনা বিতরণ
➤ বুড়িচং পৌর প্রশাসকের উদ্যোগে কচুরিপানা ও ময়লা-আর্বজনা পরিষ্কার অভিযান শুরু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir