প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Dec 2025, 9:10 PM
নবীনগরের সাবেক এমপি এবাদুল করিম বুলবুল আর নেই
নবীনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সাবেক সংসদ সদস্য ও বিকন ফার্মাসিটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বুলবুল মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি এবং ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে এবাদুল করিম বুলবুল প্রথম আলোচনায় আসেন ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে আওয়ামীলীগের মনোনয়নের মাধ্যমে। মনোনয়ন পেয়েও ১৪ দলীয় জোটের কারণে হাসানুল হক ইনুর প্রার্থী শাহ জিকরুল আহমেদ খোকন জোটের মনোনয়ন পাওয়ায় প্রার্থীতা ছেড়ে দিতে হয় এবাদুল করিমকে। পরে ২০১৮ সালে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে মরহুমের মৃতদেহ দাফন করা হবে। সাবেক এই এমপির মৃত্যুতে স্থানীয় আওয়ামীলীগ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...