প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Dec 2025, 11:45 PM
কুমিল্লায় লুট হওয়া ১৭টি অস্ত্র ও ৪ হাজার ২৬৬টি অ্যামুনিশন এখনো উদ্ধার হয়নি-পুলিশ সুপার
মাহফুজ নান্টু
কুমিল্লা পুলিশ লাইনসসহ জেলার বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনো ১৭টি অস্ত্র ও ৪ হাজার ২৬৬টি অ্যামুনিশন উদ্ধার করা বাকি রয়েছে। অস্ত্রগুলো ২০২৪ সালের ৫ আগস্ট অস্ত্রগুলো লুট হয়। গতকাল মঙ্গলবার সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সদ্য যোগ দেওয়া কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য তুলে ধরেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। সারা দেশে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুলিশের চেইন অব কমান্ড পুনর্বিন্যাস করা হয়েছে, যাতে জবাবদিহিতা আরও বাড়ে। নতুন কাঠামো অনুযায়ী থানার ওসিরা সার্কেল এএসপিদের কাছে, সার্কেল এএসপিরা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)-এর কাছে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট করবেন। এছাড়া এসআই বা উপ-পরিদর্শকদের এসিআর লেখার দায়িত্ব সার্কেল এএসপিদের ওপর ন্যস্ত করা হয়েছে।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাশেদুল ইসলাম, সদর সার্কেল এএসপি সাইফুল মালিকসহ বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুমিল্লা নগরীর প্রধান সমস্যা যানজট নিরসনে নতুন পুলিশ সুপার মাঠে নামার ঘোষণা দেন। তিনি জানান, নগরে প্রায় ৩৬ হাজার যানবাহন চলাচল করলেও অনুমোদিত অটোরিকশা ও ইজিবাইকের সংখ্যা মাত্র ৬ হাজার। যানজট সৃষ্টির সঙ্গে জড়িত টোকেন বাণিজ্যের বিরুদ্ধেও ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের সহযোগিতায় আগামীকাল থেকেই নগরীতে বিশেষ অভিযান শুরু হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...