প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Dec 2025, 11:00 PM
চান্দিনায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মাদকাসক্ত স্বামী আটক
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামে সাবিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী আবুল খায়েরকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) দিনগত রাতে ঘটনাটি ঘটে। নিহত সাবিনা একই গ্রামের আবুল খায়েরের স্ত্রী এবং মহিচাইল ইউনিয়নের হারালদার গ্রামের ময়নাল হোসেনের মেয়ে। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে সাবিনা ও আবুল খায়েরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে অস্থিরতা বিরাজ করছিল। দুই মাস আগে প্রবাস থেকে দেশে ফিরে আবুল খায়ের মাদকাসক্ত হয়ে পড়েন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে।
রবিবার রাতে পারিবারিক কলহের জেরে আবুল খায়ের প্রথমে সাবিনাকে মারধর করেন। পরে গলায় রশি পেঁচিয়ে ও বাথরুমের বালতির পানিতে মাথা চুবিয়ে হত্যা করা হয়েছে বলে সন্দেহ স্থানীয়দের। নিহতের পিতা ময়নাল হোসেন বলেন, রাতে খবর পেয়ে আমরা মেয়ের বাড়িতে গিয়ে বাথরুমে তার মরদেহ পড়ে থাকতে দেখি। স্থানীয়দের সহায়তায় আবুল খায়েরকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। স্বামী আবুল খায়েরকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...
ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...
স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...