প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Dec 2025, 10:40 PM
নাঙ্গলকোটের বাঙ্গড্ডা বাজারে দোকানে গণচুরি প্রায় ২ লক্ষ টাকাসহ মালামাল লুট, ব্যবসায়ীরা আতঙ্কে
নিজস্ব প্রতিবেদক, নাঙ্গলকোট
নাঙ্গলকোটের ঐতিহ্যবাহী বাঙ্গড্ডা বাজারে গণচুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ভোট ৪টা পর্যন্ত এ চুরির ঘটনা ঘটে। এসময় সসংঘবদ্ধ চোরের দল বাজারের বিভিন্ন দোকান ঘরের টিনের চালার টিন কেটে এবং দালান ঘরের ভ্যান্টিলেটর ভেঙ্গে দোকান ঘরে ঢুকে চুরি সংঘটিত করে। এতে চোরের দল ব্যবসায়ীদের নগদ প্রায় ২ লক্ষ টাকাসহ আড়াই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বাজার ব্যবসায়ীদের সি সি ক্যামেরা ফুটেজের ক্যামেরায় সব দোকানে একটি ছেলেকে চুরি সংঘটিত করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ছেলেটির সহযোগীরা বাহিরে থেকে তাকে সহযোগিকা করে। একইদিনে বাজারে গণচুরি সংঘটিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাজার ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, বাঙ্গড্ডা মধ্যবাজারের মুদি দোকান তুহিন স্টোর, নজির ফলবিতানের টিনের চালার টিন কেটে চোর দোকানে ঢুকে তুহিন স্টোরের প্রায় লক্ষাধিক টাকা, নজির ফল বিতানের প্রায় ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পাশ্ববর্তী ফুল কলি ফাস্ট ফুড এন্ড বেকারীর দোকান ঘরের ভ্যান্টিলেটর ভেঙ্গে দোকানের ক্যাশ বাক্স নগদ থেকে প্রায় ৩০ হাজার টাকা, সাবেক কৃষি ব্যাংক রোডের সাইমুন কসমেটিকস থেকে নগদ ৫হাজার টাকা এবং ১০হাজার টাকার মালামাল, পাশ্ববর্তী ভূঁইয়া গার্মেন্টসেরও ভেন্টিলেটর ভেঙ্গে নগদ ২হাজার টাকাসহ প্রায় ১২ হাজার টাকার মালামাল নিয়ে যায়। মধ্যবাজারের দত্ত ফার্মেসীর টিনের চালা কেটে দোকান ঘরে ঢুকলেও কিছু নিতে পারেনি। এছাড়া কৃষি ব্যাংক রোডের স্বপন্ ফ্যাশনের ভ্যান্টিলেটর ভেঙ্গে দোকানে ঘরে ঢুকলেও কিছু নিতে পারেনি।
তুহিন স্টোরের মালিক তুহিন জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে এসে দোকানের টিনের চালা কেটে দোকানে ঢুকে দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকা নিয়ে যায়। নজির ফল বিতানের মালিক নজির জানান, চোরের দল দোকানের ক্যাশ বাক্স থেকে প্রায় ৩০হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ফুল কলি ফাস্ট ফুড এন্ড বেকারীর আরিফুর রহমান জানান, চোরের দল ক্যাশ বাক্স থেকে নগদ প্রায় ৩০ হাজার টাকা নিয়ে যায়।
নাঙ্গলকোট উপ-পরিদর্শক (এস আই) গণেশ চন্দ্র শীল জানান, এব্যাপারে এপর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ ফেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...