প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Dec 2025, 10:51 PM
হোমনায় গ্রামবাসীর একতার অনন্য উদাহরণ সরকারি বরাদ্দ ছাড়াই ৮০ লাখ টাকায় ১ কিলোমিটার রাস্তা নির্মাণ
আবদুল হক সরকার
কুমিল্লার হোমনা উপজেলার মোহনপুর-ডহরগোপ গ্রামে সরকারি বরাদ্দ ছাড়াই নিজস্ব অর্থায়নে প্রায় এক কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে খরচ হ”েছ প্রায় ৮০ লাখ টাকা। সরেজমিনে দেখা গেছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি, প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে গ্রামের প্রতিটি পরিবার থেকে অর্থ সংগ্রহ করে এ রাস্তা নির্মাণের কাজ চলছে। ¯’ানীয়রা স্বে”ছাশ্রম ও সহযোগিতার মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে এগিয়ে এসেছেন। ¯’ানীয় সূত্রে জানা যায়, ডহরগোপ, আলমপুর, জয়নগর ও মোহনপুর—এই চারটি গ্রামে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষের বসবাস। এলাকাটিতে রয়েছে চারটি কবর¯’ান ও ছয়টি মসজিদ। দীর্ঘদিন ধরে চলাচলের উপযোগী রাস্তা না থাকায় কবর¯’ানে লাশ নেওয়া কিংবা অসু¯’ রোগীকে হাসপাতালে নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হতো গ্রামবাসীর।
অফিস সূত্রে জানা গেছে, রঘুনাথপুর থেকে একটি পুরোনো ইটের সলিং রাস্তা আধা কিলোমিটার পর্যন্ত ছিল। কিš‘ দীর্ঘদিন মেরামতের অভাবে সেটি এখন প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং যেকোনো সময় নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
গ্রামের দুই পাশে দুটি আন্তঃজেলা সড়ক থাকলেও এই রাস্তা সম্প্রসারণ করে প্রধান সড়ক পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি। জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ ¯’ানীয়দের। অবশেষে গ্রামবাসী ও যুবসমাজের ঐকান্তিক প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণের কাজ চলছে। এখন গ্রামবাসীর দাবি— এই মাটির রাস্তা সরকারিভাবে পাকা করে দুটি আন্তঃজেলা সড়কের সঙ্গে যুক্ত করা হোক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, রাস্তা নির্মানের খবর শুনেছি। এ রাস্তায় মাত্র একটি টিআর প্রকল্প আছে। যা দ্বারা এতো বড় রাস্তা নির্মাণ সম্ভব নয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...
নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজ...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...