প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Dec 2025, 10:28 PM
কুমিল্লায় নয় দিনব্যাপী জেলা বইমেলার সমাপনী
অশোক বড়ুয়া
কুমিল্লা টাউন হল মাঠে নয় দিনব্যাপী জেলা বইমেলার সমাপনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। এবারের বইমেলায় জাতীয় ও স্থানীয় প্রকাশনা সংস্থার ১০০টি স্টলে নানান ধরনের বই প্রদর্শন করা হয়। বিকেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. সরোয়ার জাহান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রেজা হাসান।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক ও গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জেলা বইমেলার সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথি ড. নেয়ামত উল্লাহ ভূইয়া বইমেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুুকিশোরদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বইমেলার আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “বইমেলা নতুন প্রজন্মের মাঝে বই কেনা ও পড়ার আগ্রহ বৃদ্ধি করে। নিজের জ্ঞান সমৃদ্ধ করতে বই পড়ার বিকল্প নেই। বইয়ের মাধ্যমে কবি, সাহিত্যিক ও মনীষীদের জীবন ও চিন্তাধারা সম্পর্কে জানা যায়, যা ব্যক্তিকে জ্ঞানসমৃদ্ধ করে।” তিনি এ বছর কুমিল্লার বইমেলায় ব্যাপক বই কেনাবেচা হওয়ায় সন্তোষ জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রেজা হাসান বইমেলা সুষ্ঠুভাবে আয়োজন ও সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “শিক্ষাুসংস্কৃতির পাদপীঠ কুমিল্লায় বইমেলার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। জাতীয় গ্রন্থকেন্দ্র ও অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলোকে ধন্যবাদ জানাই।”
পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লেখক ও গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিকের রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর থেকে জাতীয় গ্রন্থকেন্দ্রের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় টাউন হল মাঠে নয় দিনব্যাপী এই বইমেলা অনুষ্ঠিত হয়। এ বছর জেলা বইমেলায় প্রায় ৩০ লাখ টাকার বই কেনাবেচা হয়েছে, যা অন্যান্য বিভাগীয় শহরে অনুষ্ঠিত বইমেলার তুলনায় বেশি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...