...
শিরোনাম
কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫ ⁜ কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই ⁜ দে‌বিদ্বা‌রে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক ⁜ লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা ⁜ মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার ⁜ মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক ⁜ শিশুদের দিয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল, দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার ⁜ ব্রাহ্মণপাড়ায় ভালো-মন্দের মিশেলে ফলাফল, এসএসসিতে পাসের হার ৬০% ও দাখিলে ৫৯% ⁜ আবারও শীর্ষে তা'মীরুল উম্মাহ ⁜ এসএসসির ফলাফলে বুড়িচং উপজেলায় সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ ⁜ দেবিদ্বারের সেই ঘাতক লাইলী তিনদিনের রিমান্ডে ⁜ ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা ⁜ দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার ⁜ চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন ⁜ বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক ⁜ নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্যসেবা ব্যাহত ⁜ নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে ⁜ চান্দিনায় বিদ্যালয়ের চেয়ে মাদ্রাসায় পাশের হার কম জিপিএ-৫ থেকেও ৯ গুন পিছিয়ে ⁜ ব্রাহ্মণপাড়ায় চাচার বিয়েতে এসে নির্মম মৃত্যু, জিপিএ-৫ পেয়েও জানা হলো না শিহাবের ⁜ বাঞ্ছারামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Dec 2025, 10:11 PM

...
চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পেছাল জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারে আজ News Image

এফএনএস

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে। গতকাল শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স গতকাল শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। তিনি বলেন, ম্যাডামের শরীর যাত্রার উপযুক্ত থাকলে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে রোববার (আগামীকাল) ফ্লাই করবেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে জানান, বেগম খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা ঢাকায় এসেছেন অসুস্থ শাশুড়ী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে। গতকাল শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। বেলা পৌনে ১২টার দিকে তাকে বহনকারী গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এর আগে লন্ডন থেকে উড়োজাহাজে সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণের পর ডা. জুবাইদা রহমান ভিআইপি গেট দিয়ে বের হন। এরপর সরাসরি রওয়ানা হন এভারকেয়ার হাসপাতালের পথে। কিছুদিন ধরে এই হাসপাতালটিতে চিকিৎসা চলছে সংকটাপন্ন খালেদা জিয়ার। তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদাকে লন্ডনে নিতে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে গতকাল শুক্রবার ঢাকায় না পৌঁছানোয় তার যাত্রা পেছানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। এরপর খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে রোববার তিনি যাত্রা শুরু করবেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে কাতারের আামির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করেই লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা শেষে চার মাস পর ৫ মে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন। তখন তার সঙ্গে দেশে এসেছিলেন পুত্রবধু ডা. জুবাইদা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সালে কারামুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমানকে নিয়ে লন্ডনে যান। এর ১৭ বছর পর দেশে এসে একমাস কাটানোর পর ৫ জুন লন্ডনে চলে যান তিনি। 

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে কাতার আমিরের পক্ষ থেকে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স। গতকাল শুক্রবার ঢাকার কাতার দূতাবাস এ তথ্য নিশ্চিত করে। দূতাবাস জানায়, আজ শনিবার বিকেল ৫টায় জার্মানির ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছাবে। তবে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে শুরু করে যাবতীয় সব ব্যবস্থাপনা করছে কাতার সরকার। এর আগে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় না আসায় উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার তারিখ পিছিয়ে যায়। বিএনপির মিডিয়া সেল দুপুরে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। মিডিয়া সেল জানায়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনও না পৌঁছানোয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে। একই পেজে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বার্তায় জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স গতকাল শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি আগামী শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাআল্লাহ ৭ তারিখ (আগামীকাল রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

কুমিল্লা জেলা সংবাদদাতা,১০ আগস্টঃএ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁ...

কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই
কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটি...

মাহফুজ নান্টু, কুমিল্লা।। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও...

দে‌বিদ্বা‌রে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার    অভিযোগ, স্বামী আটক
দে‌বিদ্বা‌রে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার​কুমিল্লার দেবিদ্বারে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হাসি বেগম (৩৫) নামের...

লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা
লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা

কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ বেসরকারি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠ...

মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে গাঁজা ও নগদ টাকাসহ বাবা-ছেলে...

মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
➤ কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই
➤ দে‌বিদ্বা‌রে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
➤ লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা
➤ মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
➤ মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
➤ শিশুদের দিয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল, দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার
➤ ব্রাহ্মণপাড়ায় ভালো-মন্দের মিশেলে ফলাফল, এসএসসিতে পাসের হার ৬০% ও দাখিলে ৫৯%
➤ আবারও শীর্ষে তা'মীরুল উম্মাহ
➤ এসএসসির ফলাফলে বুড়িচং উপজেলায় সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ
➤ দেবিদ্বারের সেই ঘাতক লাইলী তিনদিনের রিমান্ডে
➤ ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
➤ দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার
➤ চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন
➤ বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক
➤ নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্যসেবা ব্যাহত
➤ নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে
➤ চান্দিনায় বিদ্যালয়ের চেয়ে মাদ্রাসায় পাশের হার কম জিপিএ-৫ থেকেও ৯ গুন পিছিয়ে
➤ ব্রাহ্মণপাড়ায় চাচার বিয়েতে এসে নির্মম মৃত্যু, জিপিএ-৫ পেয়েও জানা হলো না শিহাবের
➤ বাঞ্ছারামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir