প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Dec 2025, 10:33 PM
কুমিল্লা আইডিয়াল কলেজে আবৃত্তির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা শহরের বাগিচাগাঁও অবস্থিত শিক্ষা মন্ত্রনালয় ও কুমিল্লা শিক্ষাবোর্ড অনুমোদিত- কুমিল্লা আইডিয়াল কলেজে আবৃত্তি সংসদের আয়োজনে আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের প্রভাষক ও আবৃত্তি সংসদের সমন্বয়ক শারমিন আক্তার এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিলায়েন্স বহুমূখী কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হায়দার মজুমদার, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কন্ঠশিল্প বাংলা পরিচালক সাব্বির আহমেদ খান।
অনুষ্ঠানে অধ্যক্ষ মহিউদ্দিন লিটন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মনের প্রবল আবেগ বা অনুভূতি স্বতঃস্ফূর্ততার সাথে ছাপিয়ে যথোচিত ছন্দ ও সর্বোত্তম শব্দের সুবিন্যস্ত করণই কবিতা। শ্রোতার সম্মুখে কোন কবিতা বা বক্তব্য আকর্ষনীয় ভঙ্গিতে উপস্থাপন করা একটি শিল্প।
অধ্যক্ষ মোফাজ্ঝল হায়দার মজুমদার বলেন, মনের প্রবল আবেগ বা অনুভূতি স্বতঃস্ফূর্ত তার সাথে ছাপিয়ে যথোচিত ছন্দ ও সর্বোত্তম শব্দের সুবিন্যস্তকরণই কবিতা।
আবৃত্তি প্রশিক্ষক সাব্বির আহমেদ খান তাঁর বক্তব্যে বলেন, কবিতার ভাব, মেডিটেশন, আবৃত্তির প্রয়োজনীয়তা, শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তির কলা কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি আরো বলেন, আবৃত্তি করতে হলে প্রথমে পড়তে হবে কবিতা, বুঝতে হবে কবিতা, মনে ধারন করতে হবে কবিতা, ধারণ করতে হবে শব্দ, থাকতে হবে আবৃত্তি করার আকর্ষনীয় ভঙ্গি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...