প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Dec 2025, 10:17 PM
দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস পালিত
মোঃ আক্তার হোসেন
যথাযোগ্য মর্যাদায় দেবিদ্বার হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য
শোভাযাত্রা, পুষ্পতবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সর্বস্ত্ররের জনতার অংশগ্রহনে সকাল ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধা চত্ত্বর ও গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন , মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ার মো. জাহাঙ্গীরের সঞ্চালনায় ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মূন্সী আব্দুর রৌফ, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, বীরমুক্তিযোদ্ধা মো. সফিউল্লাহ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, জাতীয় যুব শক্তির কুমিল্লা জেলা নেতা কাজী নাছির উদ্দিন, মো. নাঈম হাসান প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...