প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Dec 2025, 9:56 PM
বরুড়ায় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সুজন মজুমদার
কুমিল্লার বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং বিশ্বের ১৩০ কোটি প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্বকারী সংগঠন উরংধনষবফ চবড়ঢ়ষবং’ ওহঃবৎহধঃরড়হধষ (উচও)-এর সভাপতি জনাব আবদুস সাত্তার দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি,সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাফিজ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল হাসান রনি,বাঁচার ঠিকানা সংগঠনের চেয়ারম্যান স্বপন মজুমদার,ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা আতিকুল ইসলাম,বরুড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি রাসেল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভূঁইয়া। সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভূঁইয়া স্বাগত বক্তব্য প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুযোগ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। সমাজের প্রতিটি স্তরে প্রবেশগম্য পরিবেশ সৃষ্টি, শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ সহায়তা এবং মানবিক মনোভাব এ সবই একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা সভায় আরও জানানো হয়, আবদুস সাত্তার দুলাল শুধু দেশের নয়, বিশ্বের প্রতিবন্ধী ব্যক্তিদের একজন অনুপ্রেরণাদায়ী নেতা। তিনি জাতীয় পর্যায়ে ন্যাডপোসহ একাধিক সংগঠনের প্রতিষ্ঠাতা এবং আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘের ডিজএ্যাবিলিটি রাইটস চ্যাম্পিয়নসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। অনুষ্ঠান শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি প্রতিবন্ধী ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে ব্যাপকভাবে প্রাণবন্ত হয়ে ওঠে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...