প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Dec 2025, 11:18 PM
চাঁদাবাজি-ধামাধামি নয়, মানুষের সেবা করা আমার লক্ষ্য-হাসনাত আবদুল্লাহ
মাহফুজ নান্টু
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সম্ভাব্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, “চাঁদাবাজি, ধামাধামি বা লুটপাট করা আমার লক্ষ্য নয়। আমি মানুষের হৃদয়ে জায়গা নিতে এসেছি।”
গতকাল বুধবার (৩ ডিসেম্বর) দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনারা যাকে ইচ্ছে তাকে ভোট দেবেন। যার যে দল ভালো লাগে সে দলই করবেন। কিন্তু আমার জন্য দোয়া করবেন—আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি।”
তিনি আরও বলেন, “আমি ভোট চাইতে আসিনি। ভোট চাওয়ার সামর্থ্যও নেই। ভোট চাইতে অনেক কিছু লাগে, সেগুলো আমার নেই। আমি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া মানুষ, আমার বাবা রাজমিস্ত্রি। আমি শুধু মানুষের সেবা করতে এসেছি।”
চব্বিশের গণঅভ্যুত্থানের পর মানুষের মনে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “দেশের প্রতিটি সেক্টরে আমূল পরিবর্তনের সুযোগ এসেছে। জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করতে চাই। এবার ভোটের মাধ্যমে সেই পরিবর্তনকে কাজে লাগাতে হবে।” গণসংযোগে স্থানীয় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর| বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো...
ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি| সেদিন খেলেছেন বদলি ফুটবলার...
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নিয়ে জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে ২টি নতুন জা...
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ| ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সে...
জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক...
এফএনএস বিদেশ : জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত| এ জন্য প...
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ক...
এফএনএস বিদেশ : ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা...