প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Dec 2025, 11:04 PM
আজ কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, আসবেন ৫ দেশের কারি
নিজস্ব প্রতিবেদক
আজ কুমিল্লা ঈদগাহ ময়দানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কিরাত সম্মেলন। এতে মূল আকর্ষণ বিশ্বের পাঁচটি দেশের বিখ্যাত কারীরা। এই নিয়ে কুমিল্লার ঈদগাহ মাঠসহ আশপাশের এলাকা নতুন সাজে সেজেছে। পুরো ঈদগাহজুরে টানানো হয়েছে সামিয়ানা। মাঠে বিছিয়ে দেয়া হয়েছে কারপিট।
‘কুরআনের সুরে গড়ে উঠুক নৈতিক সমাজ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক এই কিরাত সম্মেলনু২০২৫। আল-কুরআন একাডেমি, কুমিল্লার উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে।
জানা গেছে, বিশ্বের পাঁচ দেশের খ্যাতনামা কারিরা সম্মেলনে অংশগ্রহণ করবেন। এতে থাকছেন, বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিসরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের কারি আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের কারী মাহদী গোলাম নেযাদ, ফিলিপাইনের কারি মুহাম্মাদ নাযীর আসগার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন মাওলানা আবদুর রাজ্জাক, আর নাশিদ পরিবেশন করবেন ওবায়দুল্লাহ তারেক, মাহমুদ হুজাইফা ও অন্যান্য শিল্পী।
সম্মেলনের আয়োজনের সঙ্গে সংযুক্ত থাকবে হিফজুল কুরআন প্রতিযোগিতা। বাছাইকৃত প্রতিযোগীদের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে সকাল থেকে। বাদ আসর ও মাগরিবের পর কুরআন তিলাওয়াত, আলোচনা, নাশিদ পরিবেশনা ও দোয়াুমোনাজাত অনুষ্ঠিত হবে। এশার নামাজের পর আন্তর্জাতিক ক্বারিদের তিলাওয়াতের পাশাপাশি প্রধান অতিথির বক্তব্য এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. মুজাহিদুল ইসলামসহ আয়োজকরা বুধবার সাংবাদিকদের জানান, এটি কুমিল্লার ইতিহাসে প্রথম কোন আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। এর মাধ্যমে নতুন হাফেজদের অনুপ্রেরণা, ইসলামী ভাতৃত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধিপাবে। আমরা আশাকরছি লাখ খানেক শ্রোতা ঈদগাহে এসে ও কুমিল্লা হাইস্কুল মাঠে (নারীদের জন্য সংরক্ষিত) এই ক্বিরাত সম্মেলন উপভোগ করবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস
আজকের সকালটি কি অন্যরকম? আজকের দিনটি কি আলাদা! ভাদ্র মাসের প্রথম দিন, তবে সেটা তো বছর ঘুরে আসেই। কিন...
অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্...
লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার চর...
উদ্বোধন হলো ‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
জাহিদ পাটোয়ারীযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের একান্ত সচিব মো. কবির খান বলেছেন, বিগত সময়ে ন...
শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যা...
সুজন মজুমদার কুমিল্লার বরুড়া উপজেলার ৮নং শাকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়ন এবং ইউনিয়ন...
গ্রিন-স্টার্কের ব্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
৮০ ওভার শেষ হওয়া মাত্রই দ্বিতীয় নতুন বল নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়েও পরিবর্...