প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Dec 2025, 11:03 PM
কুমিল্লা-চাঁদপুর রুটে সিন্ডিকেট চক্রান্তে ষড়যন্ত্রের শিকার আইদি পরিবহন
নিজস্ব প্রতিবেদক
চলিত বছরের ফেব্রুয়ারী থেকে কুমিল্লা টু চাঁদপুর রুটে যাত্রা শুরু হয় নতুন মডেলের যাত্রীবাহী বাস আইদি পরিবহন। বিগত ২০২৩ সালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে অনুমতি নিয়ে কুমিল্লা-চাঁদপুর রুটে নতুন মডেলের আইদি পরিবহন চলাচলের অনুমতি পায়। জানাযায়, এর কিছুদিন বাসটি চলাচল শুরু করলেও পরবর্তীতে তা চলাচলে বিভিন্ন ভাবে বাধার সৃষ্টি করে কুমিল্লা বাস মালিক গ্রুপ সিন্ডিকেট।
মীর পারভেজ আলমের অভিযোগ করে বলেন, আমি বিগত ২০২৩ইং সালে চাঁদপুর জেলা প্রশাসকের নিকট থেকে আইদি পরিবহন চলাচলের অনুমতি নিয়ে যাত্রা শুরু করি। কিন্তু কুমিল্লা বাস মালিক গ্রুপ সিন্ডিকেট শুরু থেকে আমার এই পরিবহনটি চলাচলে প্রথমে বাধা দেয় এবং পরে বোগদাদ পরিবহনের শ্রমিকদের লেলিয়ে দিয়ে আমাদের কাউন্টার ও বাসে হামলাসহ ব্যাপক ভাংচুর করে ।
পরবর্তীতে বাধ্য হয়ে জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে সার্ভিস বন্ধ করে দিয়ে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে চালু করি। এরই মাঝে প্রতিপক্ষ ইর্ষান্নীত হয়ে গত কয়েকদিন আগে আমার দেশ পত্রিকায় আইদি পরিবহনের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে "এএসপি কার্যালয়ের সামনে দখল করে বাস স্ট্যান্ড" শিরোনামে একটি সংবাদ পরিবেশন করে। যা আমার দৃষ্টি গোচরে আসে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বর্তমানে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে কুমিল্লা নোয়াখালী এবং কুমিল্লা চাঁদপুর রুটে বোগদাদ পরিবহন, নোয়াখালী রুটে উপকুলসহ বেশ কিছু পরিবহন নিয়মিত যাত্রী উঠানামা সহ চলাচল করে আসছে।
অথচ অতি উৎসাহী হয়ে ঐ চক্রান্তকারী বাস মালিক গ্রুপ সিন্ডিকেট আমাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করে যাচ্ছে। উল্লেখ্য যে, গত কয়েকদিন আগে চৌদ্দগ্রামের সাজ্জাদ নামের এক ব্যক্তিকে দিয়ে পদুয়ার বাজারে ইউলুপ না হওয়া পর্যন্ত এবং আশ্রাফপুর বাস টার্মিনালে নতুন রুট পারমিট না দেয়ার জন্য হাইকোর্টে রুল জারি করে। আমরা রুলের বিরুদ্ধে আবেদন করলে হাইকোর্ট তাদের রুল বাতিল করে দেয়। ঐ রুল বাতিল করার পর আমি কুমিল্লা জেলা প্রশাসকের বরাবরে আইদি পরিবহন আশ্রাফপুর বাস টার্মিনাল থেকে চলাচলের অনুমতি চেয়ে গত ২০২৩ সালের নভেম্বর মাসে আবেদন করি। প্রায় ২ বছর অতিবাহিত হলেও এর কোন সাড়া পাচ্ছি না বলে তিনি জানান।
তিনি আরো বলেন, প্রতিপক্ষের রুল জারির বিরুদ্ধে আমি আবেদন করায় মহামান্য হাইকোর্ট তা বাতিল করায় এতে আইনী কোন প্রকার বাধা না থাকলেও কুমিল্লা জেলা প্রশাসন থেকে অনাপত্তিপত্র বিষয়ে কোন প্রকার সাড়া না পাওয়া বাধ্য হয়ে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে চলাচল সার্ভিস দিতে হচ্ছে বলে জানান আইদি পরিবহনের মালিক মীর পারভেজ আলম। তিনি আরো বলেন, বর্তমানে ২০টি বাস কুমিল্লা চাঁদপুর রুটে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে সার্ভিস দিয়ে আসছে। এতে করে যাত্রীদের যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে। তাই হাইকোর্ট দ্বারা প্রতিপক্ষের রুল বাতিল হওয়া সত্ত্বেও আমরা বাস স্ট্যান্ড থেকে আইদি পরিবহন নিয়মিত সার্ভিস দিতে পারছিনা। আমি অতিদ্রুত এর প্রতিকার চাই এবং মাননীয় জেলা প্রশাসক কুমিল্লা এর নিকট আকুল আবেদন করছি যেন বিষয়টি আন্তরিকতার সাথে নজরে নিয়ে দ্রুত অনাপত্তিপত্র প্রদান করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...