...
শিরোনাম
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান ⁜ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার ⁜ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন ⁜ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক ⁜ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর.... ⁜ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ ⁜ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন ⁜ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান ⁜ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার ⁜ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি ⁜ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন ⁜ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড ⁜ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।। ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ⁜ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ⁜ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময় ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি ⁜ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Dec 2025, 12:12 AM

...
কুমিল্লায় গ্রুপিং-কোন্দলই বিএনপির বড় চ্যালেঞ্জ News Image

বিশেষ  প্রতিনিধি

কুমিল্লায় গ্রুপিং-কোন্দলই আগামী নির্বাচনে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। ভোটের মাঠে জনপ্রিয় এ দলটির মাঝে বিভেদ প্রকট হয়ে উঠেছে। জেলার অধিকাংশ আসনেই বিএনপির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। মনোনয়নকে ঘিরে এসব কোন্দল আরও তীব্র হয়েছে। এদিকে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে বেশ কয়েকটি আসনের মনোনয়নবঞ্চিতরা আন্দোলন থেকে পিছু হটলেও তিনটি সংসদীয় আসনে নেতাকর্মীরা এখনো মুখোমুখি অবস্থানে রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার প্রতিটি আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী ছিল। প্রার্থী ঘোষণার পর বঞ্চিতদের মাঝে দেখা দেয় ক্ষোভের স্ফুলিঙ্গ। জেলার ১১টি আসনের মধ্যে ৭টি আসনেই তীব্র অসন্তোষ দেখা দেয়। ব্যাপক আন্দোলন করেন মনোনয়নবঞ্চিতরা। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে ৪টি আসনের বঞ্চিতরা আন্দোলন থেকে পিছু হটলেও তিনটি সংসদীয় আসনে এখনো মুখোমুখি অবস্থানে রয়েছেন নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, দলের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সোচ্চার রয়েছেন কুমিল্লা-৫, কুমিল্লা-৬ এবং কুমিল্লা-১০ আসনে বিএনপির একাংশের নেতাকর্মীরা। এর মধ্যে কুমিল্লা-৬ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশীদ ইয়াছিনের সমর্থকরা মাঠে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন। মনোনয়ন ঘোষণার পর থেকেই তারা অহিংস আন্দোলনের মাধ্যমে মাঠ দখলে রেখেছেন। তাছাড়া কুমিল্লা-৫ আসনে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এবং মিজানুর রহমান মনোনয়নের দাবিতে আন্দোলন করছেন। কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়ার কর্মী-সমর্থকরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত এসব আসনে বিএনপি প্রার্থী বদল করুক আর না করুক একটা অসন্তোষ থেকেই যাবে। এর নেতিবাচক প্রভাব পড়বে দলীয় প্রার্থীর ওপর। তাছাড়া জেলার অন্যান্য সংসদীয় আসনেও একই ধরনের দ্বন্দ্ব ও বিভেদ রয়েছে। আগামী নির্বাচনের আগে কেন্দ্রীয় হস্তক্ষেপ ও প্রতিশ্রুতি ছাড়া এসব দ্বন্দ্ব নিরসন হবে না। তাই আগামী নির্বাচনে দলটির সামনে বড় চ্যালেঞ্জ গ্রুপিং-দ্বন্দ্ব।

কুমিল্লা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেন, মনোনয়নপ্রত্যাশী বেশি। তাই গ্রুপিং-দ্বন্দ্ব থাকতে পারে। আমরা দলকে ঐক্যবদ্ধ রাখতে কাজ করছি। দলের স্বার্থে সময়মতো সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। কুমিল্লার সবকটি আসনে বিএনপির প্রার্থীরা জয়লাভ করবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...

চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...

শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...

কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...

নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।        ব্রাহ্মণবাড়িয়ার কসবা...

অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....

আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...

এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...

মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
➤ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
➤ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
➤ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
➤ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
➤ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
➤ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন
➤ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান
➤ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার
➤ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি
➤ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন
➤ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড
➤ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
➤ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
➤ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময়
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি
➤ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir