প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Dec 2025, 12:11 AM
সরকারি পুকুর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একজনকে অর্থদণ্ড
নিজস্ব প্রতিবেদক, লালমাই
কুমিল্লার লালমাইয়ে মামলা চলমান অবস্থায় সরকারি পুকুর থেকে মাটি কাটার অভিযোগে ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে জরিমানা করেন লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা। এসময় উপস্থিত ছিলেন লালমাই থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ ফারুক।
জানা যায়, সরকারি জমির মালিকানা নিজেদের দাবি করে পুকুর শুকিয়ে মাটি কাটার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার। এ-সময় মামলা চলমান অবস্থায় কোনো প্রকার মাটি না কাটতে নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা বলেন, পুকুরটির জমির মালিকানা নিয়ে সরকার ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিল। মামলা চলমান অবস্থায় হস্তান্তর বা পরিবর্তন করা যাবে না। কিন্তু নিয়ম না মেনে পুকুর শুকিয়ে মাটি কাটায় ওই ব্যক্তিকে জরিমানা এবং সতর্ক করে দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...