প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Oct 2026, 10:14 AM
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ,
কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৫অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহম্মদ।
পুলিশ সূত্রে জানা যায় - গত মঙ্গলবার বিকালে মনোহরগঞ্জ থানার ৫০০ মিটার পশ্চিমে পোমগাঁও ব্রিজ সংলগ্ন জলিপুর গ্রামে কিশোর গ্যাং লিডার সাকিবের নেতৃত্বে ৮/১০জন
কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে।এসময় তাদের হাতে চাইনিজ কোরাল,চাপাতি,ধারালো চুরিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র দেখা যায়।
পরে সাকিব নিজের টিকটক আইডিতে প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ভিডিওটি প্রকাশ করলে,মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।এতে এলাকাজুড়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসে মনোহরগঞ্জ থানা পুলিশের।
গত রোববার রাতে মনোহরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার সাকিবকে গ্রেফতার করে।সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয় ।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মদ বলেন, আমাদের কাছে কিশোর গ্যাং লিডার সাকিবের কিছু ভিডিও আসার পর তাকে গ্রেফতারের জন্য মনোহরগঞ্জ থানা পুলিশ অভিযান শুরু করে। রোববার দিবাগত রাতে গ্রেফতারের পর আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...
ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া আইডিয়...