...
শিরোনাম
মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।। ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ⁜ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ⁜ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময় ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি ⁜ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি ⁜ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধানে উদ্যোগ ⁜ ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ⁜ মাদক সেবন করে মাতলামি, যুবকের ৩ মাসের কারাদণ্ড ⁜ বিশ্ব শিক্ষক দিবসে ইউনাইটেড স্কুলে আনন্দঘন আয়োজন ⁜ সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত ⁜ নিমসারে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু ⁜ নিমসারে আদালতে মামলা চলমান সম্পত্তিতে জোরপূর্বক গৃহ নির্মাণ ⁜ দাউদকান্দিতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ⁜ আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ⁜ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ ⁜ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ ⁜ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Oct 2026, 8:55 AM

...
কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি News Image

কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে ছুটি ঘোষণাসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দিয়েছেন আদিবাসী শিক্ষার্থীরা।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নূরুল করিম চৌধুরীর নিকট এ স্মারকলিপি দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী ও বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়।

তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন এবং প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজার দিন ঐচ্ছিক ছুটি ঘোষণা করে তা একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, প্রতিটি আবাসিক হলে আদিবাসী শিক্ষার্থীদের জন্য অন্তত একটি কক্ষ বরাদ্দ এবং নতুন ক্যাম্পাস চালু হলে সাধারণ আসন বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আদিবাসী কোটা ১ শতাংশ স্থায়ী করা।

স্মারকলিপিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম ও দেশের সমতল অঞ্চলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তাদের প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বিঝু, বিযু, বৈসু, বিহু, সাংগ্রাই, চাংক্রান ও সাংক্রানসহ বিভিন্ন উৎসব সাধারণত ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত উদযাপিত হয়। এ সময় শিক্ষার্থীরা পরিবার ও নিজ সম্প্রদায়ের সঙ্গে উৎসব পালন করতে বাড়িতে যান।

তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল সাধারণ ছুটি থাকলেও আদিবাসী জনগোষ্ঠীর এসব প্রধান উৎসবের জন্য পৃথক ছুটি নেই। ফলে শিক্ষার্থীরা নিজস্ব সামাজিক ও সাংস্কৃতিক উৎসব যথাযথভাবে উদযাপন করতে পারছেন না।

স্মারকলিপিতে আরও বলা হয়, অধিকাংশ আদিবাসী শিক্ষার্থী আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান। তাদের পড়াশোনায় আর্থিক কারণে যেন বিঘ্ন না ঘটে, সে জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে আদিবাসী শিক্ষার্থীদের জন্য অন্তত একটি কক্ষ বরাদ্দের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির সময় আদিবাসী শিক্ষার্থীদের জন্য ১ শতাংশ কোটা রাখা হয়েছিল উল্লেখ করে নতুন ক্যাম্পাস চালু হলে সাধারণ আসন বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আদিবাসী কোটার আসনও ১ শতাংশ হারে স্থায়ী করার দাবি জানানো হয়।


রেজিস্ট্রার নূরুল করিম চৌধুরী বলেন, 'আমরা স্মারকলিপিটি ক্যালেন্ডার প্রণয়ন কমিটির কাছে পাঠাব। পরবর্তীতে এটি একাডেমিক কাউন্সিলেও উপস্থাপন করা হতে পারে। পূর্বেও আবেদনের পরিপ্রেক্ষিতে চার দিন ঐচ্ছিক ছুটি দেওয়া হয়েছিল। যেহেতু এবার একাডেমিক ক্যালেন্ডারে ছুটি অন্তর্ভুক্তির দাবি এসেছে, ছুটির বিষয়টি কীভাবে নির্ধারণ করা যায় এবং কোন কোন দিন অন্তর্ভুক্ত রাখা যায়, তা কমিটির মাধ্যমেই বিবেচনা করা হবে। এছাড়া, হলগুলোতে আলাদা রুম বরাদ্দের যে দাবি করা হয়েছে, সেটিও উচ্চপর্যায়ে পাঠানো হবে।'


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু  প্রতিরোধে জনসচেতনতামূলক  লিফলেট বিতরণ
কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক...

সংবাদ বিজ্ঞপ্তি ‎‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে জনস...

গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন
গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ...

সজিব মাহমুদবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্...

‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড
‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক...

জাহিদ পাটোয়ারীকিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়।...

মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।
মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।

বেলাল উদ্দিন আহাম্মদ,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিক্ষকদের পাশে দাঁড়ান: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্...

ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে এক মাসে ১১৯ জনকে...

নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট প্রতিনিধি:শিক্ষক দিবসের অঙ্গীকার—জাতীয়করণ মোদের অধিকার’—এই প্রতিপাদ্যকে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
➤ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
➤ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময়
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি
➤ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি
➤ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধানে উদ্যোগ
➤ ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
➤ মাদক সেবন করে মাতলামি, যুবকের ৩ মাসের কারাদণ্ড
➤ বিশ্ব শিক্ষক দিবসে ইউনাইটেড স্কুলে আনন্দঘন আয়োজন
➤ সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত
➤ নিমসারে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
➤ নিমসারে আদালতে মামলা চলমান সম্পত্তিতে জোরপূর্বক গৃহ নির্মাণ
➤ দাউদকান্দিতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
➤ আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
➤ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
➤ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
➤ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir