...
শিরোনাম
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান ⁜ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার ⁜ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন ⁜ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক ⁜ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর.... ⁜ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ ⁜ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন ⁜ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান ⁜ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার ⁜ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি ⁜ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন ⁜ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড ⁜ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।। ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ⁜ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ⁜ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময় ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি ⁜ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Dec 2025, 12:14 AM

...
বার্ষিক পরীক্ষা দিতে পারল না জিলা ও ফয়জুন্নেছার শিক্ষার্থীরা News Image

নিজস্ব প্রতিবেদক

চার দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় কর্মবিরতি পালন করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। এছাড়া সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরাও ১০ম গ্রেডের দাবিতে কর্মবিরতি পালন করছেন। এ অবস্থায় গতকাল সোমবার (১ ডিসেম্বর) বার্ষিক পরীক্ষা দিতে না পেরে স্কুল থেকে ফিরে গেছে শিক্ষার্থীরা। তবে অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকগণ পরীক্ষা গ্রহণ করেছে বলে জানা গেছে। সে সব বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি তাদের পরীক্ষা নেওয়া হয়নি বলে জানা গেছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ডাকে  রবিবার সকাল থেকে কুমিল্লা নগরীর খ্যাতনামা দুইটি সরকারি বিদ্যালয় সহ জেলার সবকটি সরকারি হাইস্কুলে কর্মবিরতি শুরু করেন শিক্ষকেরা। গতকাল সোমবারও এ কর্মসূচি পালিত হয়েছে।

এ সময় শিক্ষক নেতারা জানান, পদোন্নতিসহ ৪দফা দাবিতে আবেদন করেও কাজ না হওয়ায় বাধ্য হয়ে এমন কর্মসূচি পালন করছেন তারা। আকস্মিক এই কর্মবিরতিতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। সালমা বেগম নামের জিলা স্কুলের এক অভিভাবক বলেন, ‘আমার ছেলে এখানে পরীক্ষা দিতে নিয়ে এসে জানতে পারলাম যে পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু এ বিষয়ে আমরা আগে থেকে জানি না।’

সাবেকুন নাহার নবাব ফয়জুন্নেসা স্কুলের এক ছাত্রী বলে, ‘রাতে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। সকালে ঘুম থেকে ওঠেও পড়াশোনা করেছি। কিন্তু স্কুলে আসার পর স্যাররা বলল আজ পরীক্ষা হবে না। তাই বাসায় ফিরে যাচ্ছি।’

জানা গেছে,  সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতির কারণে এমন বিড়ম্বনায় পড়েছে প্রতিষ্ঠানগুলোর অসংখ্য শিক্ষার্থী।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রবেশ পদ সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবিতে গত রবিবার  থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করেছেন শিক্ষকেরা। কর্মবিরতির অংশ হিসেবে তাঁরা চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ রেখেছেন। গত ২৪ নভেম্বর থেকে এ বছরের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। গতকাল রোববার ‘বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির’ ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবি হলো সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’-এর গেজেট প্রকাশ; বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা; সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া এবং ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।

কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ হাজার আর শিক্ষকদের সংখ্যা ৫৩। গতকাল   বেলা ১১টার দিকে কুমিল্লা জিলা স্কুলে প্রবেশ করতেই চোখে পড়ল সহকারী শিক্ষকেরা দাঁড়িয়ে আছেন বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। তবে বিদ্যালয়ে কোনো শিক্ষার্থীর উপস্থিতি চোখে পড়েনি।

চার দফা দাবিতে স্কুলের সামনে দাঁড়িয়ে কর্মবিরতি পালন করছেন কুমিল্লা জিলা স্কুলের সহকারী শিক্ষকেরা।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষকেরা বলেন, আজ সকালে ৮ম ও ১০ম শ্রেণির বার্ষিক পরীক্ষা ছিল। শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য এসেছে। কিন্তু শিক্ষকেরা তাঁদের অধিকার আদায়ের আন্দোলন করছেন। এ জন্য শিক্ষার্থীরা বাসায় ফিরে গেছে। বিকেলের শিফটে ৭ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেটিও হচ্ছে না।

কুমিল্লা জিলা স্কুলের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান  বলেন, ‘আমরা কোনো দাবির জন্য আন্দোলন করছি না, আমরা আন্দোলন করছি আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। অনেকে বলছেন, আমাদের আন্দোলনের কারণে শিক্ষার্থীদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা তো আমাদেরই সন্তান। সরকার যদি আমাদের অধিকার ফিরিয়ে দেয়, তাহলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেওয়া হবে। আমরা ছুটির দিনেও কাজ করে ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করবে, কিন্তু দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে।’ এদিকে  গতকাল  সোমবার কুমিল্লা জেলার হাতেগোনা কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া সব বিদ্যালয়েই বার্ষিক পরীক্ষা প্রধান শিক্ষকগণ গ্রহণ করেছেন। সহকারী শিক্ষকগণ তাদের কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত  কেন্দ্রীয়  এ কর্মসূচি চলবে জানান কুমিল্লার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেতৃবৃন্দ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...

চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...

শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...

কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...

নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।        ব্রাহ্মণবাড়িয়ার কসবা...

অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....

আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...

এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...

মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
➤ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
➤ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
➤ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
➤ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
➤ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
➤ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন
➤ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান
➤ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার
➤ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি
➤ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন
➤ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড
➤ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
➤ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
➤ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময়
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি
➤ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir