প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Oct 2026, 10:05 AM
ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া আইডিয়াল স্কুলের শেয়ারদারদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সাবেক ক্যাশিয়ার মো. জাকির হোসেনের বিরুদ্ধে। এ অভিযোগে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শেয়ারদার ও সহ-সভাপতি মো. আলমগীর হোসেন।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে চারিপাড়া আইডিয়াল স্কুলের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মো. আলমগীর হোসেন বলেন, ২০০৭ সালে এলাকার ২৯ জন শেয়ারদারের দীর্ঘদিনের প্রচেষ্টা ও কষ্টের মাধ্যমে চারিপাড়া আইডিয়াল স্কুল প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে প্রতিষ্ঠান পরিচালনার একপর্যায়ে মো. জাকির হোসেনকে ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া হয়।
আলমগীর হোসেনের অভিযোগ, দায়িত্বে থাকা অবস্থায় জাকির হোসেন প্রতিষ্ঠানের হিসাব উপস্থাপন করে প্রায় ১৫ লাখ টাকা লোকসান দেখান। পরে প্রতিষ্ঠান পরিচালনা ও কার্যক্রম সচল রাখতে শেয়ারদারদের কাছ থেকে আরও ১৮ লাখ টাকা সংগ্রহ করা হয়। তবে পরবর্তীতে ওই অর্থের সঠিক হিসাব শেয়ারদারদের কাছে উপস্থাপন করা হয়নি।
তিনি বলেন, শেয়ারদাররা হিসাব চাইলে বিভিন্ন কৌশলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। এমনকি হিসাবের বিষয়ে প্রশ্ন তোলা শেয়ারদারদের বিভিন্নভাবে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আলমগীর হোসেন আরও বলেন, প্রতিষ্ঠানটির আর্থিক হিসাব বুঝে নিতে শেয়ারদার ও স্থানীয় বাসিন্দারা একাধিকবার উদ্যোগ নিলেও তা সম্ভব হয়নি। পরে এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
মানববন্ধনে জানানো হয়, অভিযোগ পাওয়ার পর ইউএনও বিষয়টি আমলে নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক রহমানকে বিষয়টি দেখার দায়িত্ব দেন। পরে সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনকে ডেকে চার দিনের মধ্যে প্রতিষ্ঠানের হিসাব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত সময় পার হলেও এখন পর্যন্ত কোনো হিসাব বুঝে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন আলমগীর হোসেন।
মানববন্ধনে আলমগীর হোসেন বলেন, ‘আমরা আমাদের রক্ত-ঘাম ঝরানো কষ্টার্জিত অর্থ দিয়ে এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। আমরা স্কুলটি ধ্বংস হতে দিতে চাই না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হিসাব ও অনিয়মের বিষয়টি বের করে সমস্যার সমাধান চাই।’
এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে মো. জাকির হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...