প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Dec 2025, 12:10 AM
বুড়িচং প্রেসক্লাব সদস্যদের সাথে নবাগত ওসির মতবিনিময়
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলামের সাথে বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের উপদেষ্টা আবু মুসা, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ কল্প, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. সাফি, সাহিত্য সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু, আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহাম্মদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আব্দুল্লাহ এবং নির্বাহী সদস্য রাকিবুল ইসলাম রনি, আশিক ইরান, মো. তাজুল ইসলাম, হাসিবুল ইসলাম সবুজ, মারুক হোসেন ও মো. কিবরিয়া।
মতবিনিময় সভায় নবাগত ওসি শাহিনুল ইসলাম বুড়িচং থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। চুরি, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যমের তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত ওসিকে স্বাগত জানান এবং আইন-শৃঙ্খলা উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...