...
শিরোনাম
কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ ⁜ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে মামলা, ⁜ লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হোমনায় পাশাপাশি চারটি কবরে দাফন ⁜ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু ⁜ কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১ ⁜ কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’ এর শুভ উদ্বোধন ⁜ ইউরোপজুড়ে তীব্র তাপদাহ, স্পেনে ৩২৭জনের মৃত্যু ⁜ যুক্তরাষ্ট্রের স্থাপনায় পাল্টা হামলা চালালো ইরান ⁜ ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলায় উত্তেজনা সৃষ্টি ⁜ লড়াই বন্ধে সম্মতি প্রকাশ হিজবুল্লাহ ও ইসরায়েলের ⁜ যেভাবে শেষ ৩২ নিশ্চিত করতে পারে ইরান ⁜ দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স ⁜ বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার ⁜ প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন তটিনী ⁜ সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প ⁜ এ সপ্তাহের ওটিটি ⁜ ইরানকে হারিয়ৈ নকআউটে মিশর ⁜ নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম ⁜ পাশাপাশি চার কবরে মা তিন কন্যা ⁜ বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Nov 2025, 11:57 PM

...
চান্দিনায় এলডিপি-বিএনপি’র সংঘর্ষ মোটরসাইকেলে অগ্নিসংযোগ দোকানপাট লুট, আহত ৫০ News Image

সোহেল রানা, চান্দিনা

কুমিল্লার চান্দিনা উপজেলার চিলোড়া বাজারে একটি মুদি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এলডিপি নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর আর লুটপাটে পুরো বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা অব্যাহত সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। একপর্যায়ে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।

শনিবার (২৯ নভেম্বর) গভীর রাতে চিলোড়া বাজারে গণতান্ত্রিক যুবদল বাড়েরা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. ফখরুল ইসলামের মুদি দোকানের শাটার ভেঙে চুরি হয়। দোকানে রাখা মসজিদের দানবাক্সের টাকা এবং অন্যান্য নগদ অর্থ নিয়ে যায় চোর। সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা এতবারপুর গ্রামের মৎস্যজীবী দল নেতা রোকনের ছেলে রিফাত (১৫) কে শনাক্ত করেন। পরদিন রবিবার দুপুরে বাজারে রিফাতকে ধরে উত্তেজিত জনতা তাকে মারধর করে মাথা ন্যাড়া করে দেয়।

রিফাতকে মারধরের পর বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাজারে অবস্থান নেওয়া এলডিপি-যুবদল নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এসময় গণতান্ত্রিক যুবদল বাড়েরা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. ফখরুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এছাড়া দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হন, তবে তাদের কেউ গুরুতর নন বলে জানা গেছে। সংঘর্ষের সময় ১টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং আরও ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষ বিএনপি নেতাকর্মীরা ছোটন নামে এক গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতির খাবার হোটেল ভাঙচুর করে এবং সেখানে থাকা নগদ ৪০ হাজার টাকা লুটে নেয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া ফখরুল ইসলামের ভাই হোসাইনের চায়ের দোকানসহ কয়েকটি দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়।

এব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি ছোটন বলেন-“মসজিদের দান-অনুদানের টাকা সবসময় ফখরুল ভাইয়ের দোকানে রাখতাম। সেই দোকান থেকে চুরি হওয়ার পর চোরকে ধরে জনতা মারধর করে। কিন্তু বিএনপি নেতাকর্মীরা উল্টো আমাদের ওপর হামলা চালিয়ে দোকানপাট ভাঙচুর করেছে।”

তিনি আরও অভিযোগ করেন— চান্দিনা পৌর যুবদল আহ্বায়ক হাজী নূরু, পৌর ছাত্রদল আহ্বায়ক দোলন ও এতবারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে হামলা করা হয়। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পৌর যুবদল আহ্বায়ক হাজী নূরুল ইসলাম মুন্সী বলেন- “আমি সারাদিন কুমিল্লায় অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ছিলাম। ঘটনার বিষয়ে জানি না।”

উপজেলা এলডিপির সভাপতি একেএম শামসুল হক অভিযোগ করে বলেন— “বিএনপি কুমিল্লা-৭ আসনে প্রার্থী না দেওয়ায় আমাদের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণেই উপজেলা বিএনপি ইচ্ছাকৃতভাবে এলডিপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ বলেন- “১২ বছরের এক শিশুকে সন্দেহজনকভাবে মারধরের খবর শুনে আমাদের কিছু কর্মী সেখানে গেলে প্রতিপক্ষের লোকজন আমাদের ৪-৫ জন নেতাকর্মীর ওপর হামলা করে। এতবারপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান ঘটনাস্থলে যায়নি বলে তিনি দাবি করেন। এছাড়া তিনি দাবি করেন, সেখানে অন্তত ৫টি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান— “চুরির ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি রাজনৈতিক সংঘর্ষে রূপ নিয়েছে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি থে...

ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে মামলা,
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে ম...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...

লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হোমনায় পাশাপাশি চারটি কবরে দাফন
লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হ...

হোমনা প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে পাশাপাশি চারটি কবরে দাফন ক...

গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু
গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাঁটাবিল এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্...

কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১
কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১

ফারুক আজমকুমিল্লায় জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে  যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত ওষু...

কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড  ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’ এর শুভ উদ্বোধন
কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার ডিসপেন্সারি কাম বাণিজ্যিক ভবনের নিচতলায় অবস্থিত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
➤ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে মামলা,
➤ লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হোমনায় পাশাপাশি চারটি কবরে দাফন
➤ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু
➤ কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১
➤ কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’ এর শুভ উদ্বোধন
➤ ইউরোপজুড়ে তীব্র তাপদাহ, স্পেনে ৩২৭জনের মৃত্যু
➤ যুক্তরাষ্ট্রের স্থাপনায় পাল্টা হামলা চালালো ইরান
➤ ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলায় উত্তেজনা সৃষ্টি
➤ লড়াই বন্ধে সম্মতি প্রকাশ হিজবুল্লাহ ও ইসরায়েলের
➤ যেভাবে শেষ ৩২ নিশ্চিত করতে পারে ইরান
➤ দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
➤ বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার
➤ প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন তটিনী
➤ সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প
➤ এ সপ্তাহের ওটিটি
➤ ইরানকে হারিয়ৈ নকআউটে মিশর
➤ নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম
➤ পাশাপাশি চার কবরে মা তিন কন্যা
➤ বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir