...
শিরোনাম
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে: কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ⁜ কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ; ঘাতক আটক ⁜ ৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে নিত্যদিনের যানজট ⁜ হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ ⁜ তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আবারও গ্রেফতার কারাগারে প্রেরণ ⁜ বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু ⁜ নাঙ্গলকোটের গুরুত্বপূর্ণ ২০টি বিধবস্ত সড়কের বেহাল দশায় কয়েক লাখ মানুষের চলাচলে চরম ভোগান্তি ⁜ মাদক সেবনের ভিডিও ভাইরাল: সাদাত জুট মিলের দুই শ্রমিক নেতার অপসারণ দাবিতে মানববন্ধন ⁜ ব্রাহ্মণপাড়ায় রূপালী লাইফ ইন্সুইরেন্সের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ⁜ সৌদিতে নির্মাণকাজের সময় মেশিন ছিটকে ব্রাহ্মণপাড়ার যুবকের মৃত্যু ⁜ দুর্লভপুর মডেল হাই স্কুলে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন ⁜ ১৭ শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ⁜ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ⁜ খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রাম প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জোগাবে’ ⁜ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ ⁜ মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণ কি সত্যিই বদলাচ্ছে? ⁜ হাজীগঞ্জে অসহায় পরিবারের মাঝে চেক বিতরণ ⁜ বাবাকে শেষবিদায় জানাতে আর্জেন্টিনায় মেসি ⁜ বাঞ্ছারামপুরে প্রবাসীর উপর সাবেক চেয়ারম্যান বাহিনীর হামলায় হামলার অভিযোগ ⁜ মনোহরগঞ্জে কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 30 Nov 2025, 1:18 PM

...
খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন দেশ News Image

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সমগ্র দেশ ও জাতি উদ্বিগ্ন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা পরিষদ, রাজনৈতিক দলের নেতা-কর্মী, বুদ্ধিজীবী, পেশাজীবী, ছাত্র-জনতা, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ আজ উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। সারা জীবন গণতন্ত্র, দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে আজ তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সংকটাপন্ন অবস্থায়। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশের সর্বস্তরের মানুষই আজ সৃষ্টিকর্তার কাছে আবেদন জানাচ্ছেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় দেশের এই রাজনৈতিক অভিভাবকের রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দোয়া চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। গতকাল ভোরে মামুনুল হক হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান। বিশিষ্ট মাওলানা মিজানুর রহমান আজহারীসহ আলেম-ওলামাদের পক্ষ থেকেও সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য দেয়া চাওয়া হয়েছে। দুপুরে হাসপাতালে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। হাসপাতাল থেকে বের হয়ে তাঁরা সবার কাছে দোয়া কামনা করেন। গত দুই দিন হাসপাতালের সামনে ও রাস্তায় দলীয় নেতা-কর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ ভিড় জমান এবং উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন। ‘মৌলিক বাংলা’ নামে একটি ব্যানার টাঙিয়ে সেখানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ‘গণ মোনাজাতের’ আয়োজন করা হয়। এ সময় উদ্বিগ্ন শত শত মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তা সদস্যদের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে হাসপাতালে এবং তার আশপাশে ভিড় না জমিয়ে তাঁদের প্রিয় নেত্রীর জন্য যাঁর যাঁর অবস্থানে থেকে দোয়া করার জন্য অনুরোধ জানান। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক কেন্দ্রের নির্দেশনায় হাসপাতালের সামনে উৎকণ্ঠিত মানুষের ভিড় কমানোর পদক্ষেপ নেন।

জানা গেছে, হাসপাতালের সিসিইউতে দেশিবিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তাঁদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা খালেদা জিয়াকে দেখে এবং খোঁজখবর নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে বললেন, ‘নেত্রীর অবস্থা ক্রিটিক্যাল। সংশ্লিষ্ট চিকিৎসকরা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন। এখন তাঁর জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই।’ যুক্তরাজ্য, চীনসহ কয়েকটি দেশ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চিকিৎসা প্রদানের প্রস্তাব করেছে। সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের লন্ডনসহ কয়েকটি দেশের অ্যাডভান্স হেলথ সেন্টারে নিয়ে চিকিৎসা প্রদানের বিষয়ে পরিকল্পনা ও প্রস্তুতিও রাখা হয়েছে। বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা কিংবা স্থিতিশীলতা তৈরি না হওয়ায় সে সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গতকাল রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এক বার্তায় এ তথ্য জানান। এতে রাষ্ট্রপতি বলেন, ‘গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। মহান আল্লাহর নিকট তাঁর সুস্থতা এবং একই সঙ্গে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করি।’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের গতকালের সভায়ও দোয়া করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তাঁর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এই বিশেষ সভায় মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন।

এর আগে শুক্রবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনিও খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তাঁর সুস্থতা কামনা করে গতকাল সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করেছে বিএনপি। খালেদা জিয়ার প্রতি সবার এই আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদা দলের শিক্ষকদের দোয়া ও মোনাজাত : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়। সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ প্রমুখ।

হোসনিদালানে দোয়া : ঢাকার ঐতিহ্যবাহী হোসনিদালান ইমামবাড়াতে শুক্রবার পবিত্র জুমার নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মির্জা আসলাম আলীসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়েছেন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও মির্জা আব্বাসও হাসপাতালে গিয়ে গভীর রাত পর্যন্ত থেকে দলীয় প্রধানের স্বাস্থ্যের খবর নেন।

এ ছাড়াও সারা দেশের বিভিন্ন বিভাগ, মহানগর, জেলা, উপজেলাসহ নানা ইউনিট পর্যায়ে শুক্রবারের মতো গতকালও বিএনপি এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা বিএনপি নেতা শাহীন আহমেদ জানান, গতকাল বিকালে হোসেনপুর সদর বিএনপি কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ (ভিপি) সোহেলসহ জেলা ও উপজেলার নেতারা।

খালেদা জিয়া স্নেহের বন্ধনে আবদ্ধ রেখেছিলেন : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। গতকাল যৌথ বিবৃতিতে তাঁরা খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘একসময় আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। খালেদা জিয়া ব্যক্তিগতভাবে আমাদের স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন। তাঁর অসুস্থতার খবরে আমরা অত্যন্ত ভারাক্রান্ত ও মর্মাহত।’

এনপিপি : বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করে দোয়া চেয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু। তিনি গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বেগম খালেদা জিয়ার প্রতি দলমত নির্বিশেষে মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়া পরম সৌভাগ্যের।

ইসলামী গণতান্ত্রিক পার্টি : বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।

তামিম ইকবাল : গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে তামিম ইকবাল লিখেছেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করি।’

দোয়া করতে বললেন ডাকসু ভিপি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য চেয়ে দোয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। গতকাল বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই স্মৃতি স্মারক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সোহেল তাজ : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ গতকাল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘সারা বাংলাদেশের মানুষের সঙ্গে আমিও মহান আল্লাহতাআলার কাছে দোয়া করি বেগম খালেদা জিয়া যেন অতি দ্রুত সুস্থ হয়ে ওঠেন, আমিন।’

দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল : বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে গতকাল দেশের বিভিন্ন স্থানে কোরআন খতম, দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে বিকালে মহানগরীর কান্দিরপারে দলীয় কার্যালয়ে কোরআন খতম, দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়। এতে বিভিন্ন স্তরের রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিকালে কুমিল্লার আলেখাচর এলাকায় হোটেল মায়ামী-২-এ বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম মিজানুর রহমানের আয়োজনে দোয়া মাহফিল, আলোচনা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বগুড়া : বিকালে শহরের কামারগাড়ী এলাকায় ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক নেতারা দোয়া মাহফিলের আয়োজন করেন। পরে মোনাজাত করা হয়। এ ছাড়া দুপুরে বগুড়ার শেরপুরে আল হারামাইন হাজি ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে দোয়া-মোনাজাত করা হয়েছে।

গাইবান্ধা : বিকালে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা-উপজেলা বিএনপি, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

নোয়াখালী : দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মো. শাহজাহানের উদ্যোগে দোয়া ও মোনাজাত করা হয়েছে। এতে জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রংপুর : সদর-৩ আসনে বিএনপির প্রার্থী, মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামুর আয়োজনে রবাটসনগঞ্জ ঈদগাহ মাঠে বিকালে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ : সোনারগাঁয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনা ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবের তত্ত্বাবধানে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী কাওমি মাদ্রাসার মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া সিদ্ধিরগঞ্জ উত্তর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদানীনগর বটতলা এলাকায় জামায়াতের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. ইকবাল হোসাইন।

বেনাপোল : বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ শার্শা আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি এক বিবৃতিতে তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে: কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে...

আয়েশা আক্তার।।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্...

কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ; ঘাতক  আটক
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) ন...

৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে নিত্যদিনের যানজট
৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে...

মো.জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল অ...

হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্...

তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আবারও গ্রেফতার  কারাগারে প্রেরণ
তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর...

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে...

বাবার বাড়ি থেকে  ফেরার পথে ট্রেনে  কাটা পড়ে নারীর    মৃত্যু
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)নাম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে: কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
➤ কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ; ঘাতক আটক
➤ ৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে নিত্যদিনের যানজট
➤ হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
➤ তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আবারও গ্রেফতার কারাগারে প্রেরণ
➤ বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
➤ নাঙ্গলকোটের গুরুত্বপূর্ণ ২০টি বিধবস্ত সড়কের বেহাল দশায় কয়েক লাখ মানুষের চলাচলে চরম ভোগান্তি
➤ মাদক সেবনের ভিডিও ভাইরাল: সাদাত জুট মিলের দুই শ্রমিক নেতার অপসারণ দাবিতে মানববন্ধন
➤ ব্রাহ্মণপাড়ায় রূপালী লাইফ ইন্সুইরেন্সের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত
➤ সৌদিতে নির্মাণকাজের সময় মেশিন ছিটকে ব্রাহ্মণপাড়ার যুবকের মৃত্যু
➤ দুর্লভপুর মডেল হাই স্কুলে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন
➤ ১৭ শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি
➤ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম
➤ খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রাম প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জোগাবে’
➤ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ
➤ মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণ কি সত্যিই বদলাচ্ছে?
➤ হাজীগঞ্জে অসহায় পরিবারের মাঝে চেক বিতরণ
➤ বাবাকে শেষবিদায় জানাতে আর্জেন্টিনায় মেসি
➤ বাঞ্ছারামপুরে প্রবাসীর উপর সাবেক চেয়ারম্যান বাহিনীর হামলায় হামলার অভিযোগ
➤ মনোহরগঞ্জে কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir