প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 30 Nov 2025, 12:10 AM
দেশেই খালেদা জিয়ার চিকিৎসা অব্যাহত থাকবে- ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা দেশেই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল শনিবার ২৯ নভেম্বর রাত ৯ টায় এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার ব্যাপারে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।
ডা. জাহিদ বলেন, ‘ওনার চিকিৎসার ব্যাপারে আমরা ইংল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন এবং আমেরিকার বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যৌথ আলাপ-আলোচনা করছি। এর ভিত্তিতে ওনার চিকিৎসা এখানে অব্যাহত আছে এবং থাকবে।’
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসক, মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা কার্যক্রম যাতে কোনো অবস্থাতেই ব্যাহত না হয়, সে লক্ষ্যে সার্বিক সহযোগিতা এবং দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।’
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ওনার (খালেদা জিয়া) পাশে ওনার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান (কোকোর সহধর্মিনী), ওনার ছোট ভাইসহ অন্যান্য সব আত্মীয়স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র স্থায়ী কমিটির সব নেতাকর্মীসহ দেশের সর্বস্তরের নেতাকর্মীদের সবার সার্বিক সহযোগিতায় ওনার চিকিৎসা এখানে চলছে।’ এর আগে গত ২৭ তারিখে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়াকে নিবিড় তত্ত্বাবধানে (সিসিইউ) নেয়া হয়েছিল বলেও জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...