প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 11:20 PM
বাবা-মায়ের পাশে সমাহিত ডেঙ্গুতে মৃত চিকিৎসক কাকলী
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা কুমিল্লার জনপ্রিয় গাইনি চিকিৎসক ফাহমিদা আজিম কাকলীকে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার নিজ বাসার সামনে তার মরদেহ আনা হলে স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শেষবারের মতো দেখতে ভিড় করেন। গগনবিদারী আর্তনাদ আর অশ্রুসিক্ত পরিবেশে তাকে বিদায় জানানো হয়। দুপুরে বাদ জোহর কুমিল্লা টাউনহল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দেবিদ্বার উপজেলার ভৈশেরকুট গ্রামে দ্বিতীয় জানাজা শেষে বাবাুমায়ের পাশে তার দাফন সম্পন্ন করা হয়।
চিকিৎসক কাকলীর বড় ভাই মঞ্জুরুল আজীম পলাশ জানান, গত রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাকলী। মৃত্যুর পর মরদেহ হিমঘরে রাখা হয়। বুধবার তার একমাত্র কন্যা তূর্ণা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে মরদেহ কুমিল্লায় নিয়ে আসা হয়। হঠাৎ অকাল প্রয়াণে চিকিৎসকসহ স্থানীয় দের মাজে শোকের ছায়া নেমে এসেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...