প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 11:15 PM
হোমনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ গবাদিপশুসহ ৩টি ঘর পুড়ে ছাই
হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি গরু ও ৪টি ছগল ও কবুতর সহ ৩টি ঘর পুড়েগেছে। বৃহস্পতিবার (২৭নভেম্বর) রাতে জয়পুর ইউনিয়নের অনন্ত পুর গ্রামের শান্তি মিয়ার বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় শান্তি মিয়ার গোয়ালে থাকা ৩টি গরু, ৪টি ছাগল, ভেড়া ও হাঁস-মুরগিসহ বিপুলসংখ্যক গবাদিপশু পুড়ে মারা যায় এবং বসত বাড়ি সহ ৩ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ¯’ানীয় সূত্রে জানা যায় শান্তি মিয়া বসত ঘরে মুমা”িছল রাত ৩ টার দিকে আগুন ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে ততক্ষনে গোয়ালে থাকা ৭টি গরুর মধ্যে ৩টি ঘটনা¯’লেই পুড়ে মারা যায়। বাকি ৪টির মধ্যে ২টির চিকিৎসা চলছে, আর ২টি আহত গরু ¯’ানীয়দের মাঝে কম দামে বিক্রি করে দেন। পরে জবাই করে মাংস নিয়ে যায়। এছাড়া ৯টি ছাগল, ৫টি ভেড়া, হাঁস-মুরগি ও কবুতর পুড়ে মারা যায়।
খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম দ্রুত ঘটনা¯’লে পৌঁছে আহত পশুদের চিকিৎসা দেন। এ দিকে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে শান্তি মিয়া বাক রুদ্ধ হয়ে পড়েছেন। সে বলেন,“আমি নিঃস্ব হয়ে গেছি। আমার প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।” খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনা ¯’ল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ক্ষেমালিকা চাকমা জানান, প্রয়োজনীয় কাগজরপত্র সহ আবেদন করলে সরকারি সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...