...
শিরোনাম
ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ⁜ কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা ⁜ ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু ⁜ নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার ⁜ বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ ⁜ চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩ ⁜ ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণপাড়ায় বিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ⁜ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় মোবাইল কোর্টে ১৫ লাখ টাকা জরিমানা, কারাদণ্ড ২২৮ জনের ⁜ কুমিল্লার মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীকে ঘিরে গুরুতর অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা ⁜ আন্তর্জাতিক যুব দিবসে বুড়িচংয়ে জামায়াতের বর্ণাঢ্য যুব র‍্যালি ⁜ কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ⁜ মাদক সেবনের অপরাধে ব্রাহ্মণপাড়ায় ৩ জনের জেল-জরিমানা ⁜ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কাছ থেকে সম্মাননা পেলেন ডিবির এসআই সৈয়দ ফারুক ⁜ বরুড়ার শাকপুর ইউনিয়ন পরিষদে সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ⁜ ৯০ জনের ফেরিতে ছিল ১২০, ডুবে গিয়ে ৪৪ প্রাণহানি ⁜ নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের মিছিল ⁜ ফার্মেসিতে কাজ করেও জিপিএ-৫। দর্জি বাবার মুখে হাসি ফুটালেন প্রান্ত ⁜ এক নামে সরকারি চাকুরি, অন্য নামে জমি কেনার অভিযোগ নাঙ্গলকোটের শিক্ষিকার বিরুদ্ধে ⁜ ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 12:07 PM

...
কুমিল্লায় ইসলামী মহাসম্মেলনে বক্তারা, দ্বীনি শিক্ষার অভাবে সমাজে বিদআত ও কুসংস্কার ছড়িয়ে পড়ছে News Image

নিজস্ব প্রতিবেদক

দেশের মুসলমানদের ঈমান আকিদা নষ্টকারী সকল অশ্লীল ও অনৈতিক কার্যক্রম বন্দ করে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করার ওপর গুরুত্বারোপ করে ইসলামী মহাসম্মেলনে বক্তারা বলেছেন, ইসলামী শিক্ষা বঞ্চিতরাই আজ সন্ত্রাস, দুর্নীতি, যৌতুক, সুদ, ঘুষসহ যাবতীয় অনাচার ও নানা অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। দ্বীনি শিক্ষার অভাবে সমাজে বিদআত ও কুসংস্কার ছড়িয়ে পড়ছে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রিয় ঈদগাহে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে দেশ-বিদেশের ওলামা মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ বক্তব্যে এসব কথা বলেন। মহাসম্মেলনকে কেন্দ্র করে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ জনসমুদ্রের রূপ নেয়। জেলার বিভিন্ন স্থান থেকে কওমি শিক্ষার্থী ও সাধারণ মুসুল্লিরা সম্মেলনে যোগ দেন।

আদর্শ সমাজ গঠনে দেশের কওমি মাদরাসাগুলো ব্যাপক ভূমিকা রাখছে উল্লেখ করে বক্তারা বলেন, কওমি মাদরাসা এদেশে শান্তি প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের বিকাশ, সন্ত্রাস প্রতিরোধ ও নির্মূলে অগ্রগণ্য ভূমিকা নিয়ে কাজ করছে। অথচ কওমি মাদরাসার শিক্ষার্থীরা বরাবরই বৈষম্যের শিকার। দেশ, সমাজ ও মানবতার পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখার পরও রাস্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে কওমি শিক্ষার্থীরা বঞ্চিত। বিগত সরকারের আমলে কওমি মাদরাসার তাকমিল তথা দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান স্বীকৃতি দেয়া হলেও এখনো এর যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের কোন সদিচ্ছা পরিলক্ষিত হচ্ছেনা। অবিলম্বে কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের সনদের যথাযথ মূল্যায়ন এবং এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে বক্তারা বলেন, ইসলামের আকীদা বিশ্বাসের অপরিহার্য অনেকগুলো বিষয় কাদিয়ানিরা অস্বীকার করে। বরং তারা তাদের মনগড়া মতবাদকে ইসলাম বলে চালিয়ে দেয়ার ঘৃণ্য ষড়যন্ত্র করে যাচ্ছে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ইসকন হচ্ছে একটি উগ্রবাদী ইসলাম বিদ্বেষী ও দেশের স্বার্থবিরোধী হিন্দুত্ববাদী সংগঠন। ইসকন তাদের সাংগঠনিক অপতৎপরতার মাধ্যমে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টে উস্কানি দিচ্ছে। তারা ভারতের মতো এদেশেও সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির অশুভ পাঁয়তারা করছে। উগ্র এই সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উস্কানীসহ নানাভাবে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশের স্বার্থবিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। কুমিল্লা জেলা কওমী মাদরসা সংগঠনের সভাপতি ও বটগ্রাম মাদাসার মুহতামিম আল্লামা নুরুল হকের সভাপতিত্বে ইসলামী মহাসম্মেলনে আমন্ত্রিত আন্তর্জাতিক বক্তা পাকিস্তানের মুফতি ফয়সাল নাদিম ও ভারতের আল্লামা সাইয়্যেদ হাসান আসজাদ মাদানী ছাড়াও সিলেটের আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, সিরাজগঞ্জের মাওলানা আবদুল বাসেত খান সিরাজীসহ ওলামা মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ বক্তব্য রাখেন।

ইসলামী মহাসম্মেলনে কুমিল্লা জেলা কওমী মাদরসা সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কুদ্দুস সংগঠনের বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। এরমধ্যে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা, প্রাইমারি বিদ্যালয়ের সিলেবাসে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করে প্রতিটি স্কুলে একজন করে ইসলাম ধর্মীয় শিক্ষক নিয়োগ, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারিদের সর্বোচ্চ আইনি শাস্তি নিশ্চিত, ২০১৩ সালে হেফাজতের মামলাাসহ বিভিন্ন সময়ে ওলামায়ে কেরামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ কুমিল্লা শহরের যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণ এবং কুমিল্লা নামে বিভাগের দাবি বাস্তবায়নের প্রস্তাবনা তুলে ধরা হয়।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় ৯টি অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) সতর...

কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা
কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক...

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। গত এক সপ্তা...

ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামের ১৮ মাস বয়সী...

নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি    হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার
নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের...

সাইফুল ইসলামকুমিল্লা নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালকমেহেদি হাসানের (১৮) অর...

বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১ লাখ ৫২ হাজা...

চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথকতিনটি দুর্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
➤ কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা
➤ ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
➤ নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার
➤ বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
➤ চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
➤ ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণপাড়ায় বিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
➤ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত
➤ কুমিল্লায় মোবাইল কোর্টে ১৫ লাখ টাকা জরিমানা, কারাদণ্ড ২২৮ জনের
➤ কুমিল্লার মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীকে ঘিরে গুরুতর অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা
➤ আন্তর্জাতিক যুব দিবসে বুড়িচংয়ে জামায়াতের বর্ণাঢ্য যুব র‍্যালি
➤ কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত
➤ মাদক সেবনের অপরাধে ব্রাহ্মণপাড়ায় ৩ জনের জেল-জরিমানা
➤ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কাছ থেকে সম্মাননা পেলেন ডিবির এসআই সৈয়দ ফারুক
➤ বরুড়ার শাকপুর ইউনিয়ন পরিষদে সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন
➤ ৯০ জনের ফেরিতে ছিল ১২০, ডুবে গিয়ে ৪৪ প্রাণহানি
➤ নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের মিছিল
➤ ফার্মেসিতে কাজ করেও জিপিএ-৫। দর্জি বাবার মুখে হাসি ফুটালেন প্রান্ত
➤ এক নামে সরকারি চাকুরি, অন্য নামে জমি কেনার অভিযোগ নাঙ্গলকোটের শিক্ষিকার বিরুদ্ধে
➤ ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir