প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 10:51 PM
আজ থেকে কুমিল্লায় ৯দিন ব্যাপী বইমেলা
অশোক বড়ুয়া
কুমিল্লা টাউন হল মাঠে আজ ২৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী জেলা বইমেলা। মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মুঃ রেজা হাসান। বুধবার সকাল সাড়ে তিনটায় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মুঃ রেজা হাসান।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বইমেলার সার্বিক প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন জেলা প্রশাসক। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুলতানা রাজিয়া, জাতীয় গ্রন্থকেন্দ্রের গবেষণা কর্মকর্তা কুমারেশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাহেব আলী এবং প্রেসক্লাব সভাপতি এনামুল হক ফারুকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, বইমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, “বইমেলা শিশুুকিশোরদের বই পড়ার আগ্রহ বাড়াতে এবং জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” সরকারি সিদ্ধান্ত মোতাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থকেন্দ্রের ব্যবস্থাপনায় দেশের সব বিভাগীয় সদরসহ কুমিল্লায় জেলা পর্যায়ের এই বইমেলা আয়োজন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া বইমেলা উপলক্ষে শিশুুকিশোরদের জন্য কুইজ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম জানান, টাউন হল মাঠে আয়োজিত এই বইমেলায় ঢাকা থেকে ৭৪টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি প্রতিষ্ঠান এবং কুমিল্লার ১০টি সরকারিুবেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ১০০টি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উদ্বোধনী ও সমাপনী দিনে আলোচনা সভার আয়োজন থাকবে। বইমেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ব্যাপক প্রচারণার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে বইমেলা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...