...
শিরোনাম
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত ⁜ কুমিল্লা জেলা পুলিশের অনন্য অর্জন ⁜ কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এসএসএফের কড়া নিরাপত্তা জোরদার ⁜ কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার ⁜ কুমিল্লায় জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং ⁜ আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ডিনের দায়িত্ব প্রত্যাখ্যান কুবি শিক্ষকের ⁜ নবীনগর-রাধিকা মহাসড়কে দুর্ঘটনা ১৭ মাসে ৬৪ জন প্রাণ হারাল ⁜ ভ্যাট ইন্সপেক্টরকে খুঁটির সাথে বেধে মারধর "অভিযুক্ত তুহিন গ্রেফতার ⁜ বাইউস্টে শিক্ষার্থীদের মধ্যে ‘অন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট ⁜ কসবা-আখাউড়া সীমান্তে ভারতীয় গরুর চোরাচালান বৃদ্ধি ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ৪ তরুণকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ⁜ ব্রাহ্মণপাড়ায় বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন ⁜ হোমনায় বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে ৯৯০ পিস ইয়াবাসহ আটক ১ ⁜ দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটায় ১০ লাখ টাকা জরিমানা ⁜ বাঙ্গরায় বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২ ⁜ বুড়িচংয়ে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ তিতাসে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ ⁜ বাসেডের সংবর্ধনায় সিক্ত এমপি জসিম উদ্দিন জসিম ⁜ চৌদ্দগ্রামের যুবকের লাশ সাভারে উদ্ধার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 27 Nov 2025, 11:25 AM

...
হাসিনাকে ফেরত পর্যালোচনায় ভারত News Image

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়ের কপি দেওয়া হয়েছে আইনজীবীদের। আজ ৩০ কাঠা প্লট দুর্নীতি মামলার রায় দেওয়া হবে। তাঁকে দেশে ফেরত আনা নিয়েও চলছে আলোচনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো চিঠি পেয়েছেন তাঁরা। সেটি এখন পর্যালোচনা করে দেখা হচ্ছে। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারতকে চিঠি দেওয়া হলেও জবাব এখনো আসেনি। এদিকে অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি সোনা পাওয়া নিয়ে চলছে তোলপাড়।

জুলাই গণ অভ্যুত্থানে  সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার কথা জানিয়েছেন আইনজীবীরা। প্রসিকিউশন জানিয়েছে, রায় পর্যালোচনা করে তারা এ বিষয়ে মন্তব্য করবে। অন্যদিকে এ মামলায় পাঁচ বছর কারাদ প্রাপ্ত আরেক আসামি ও রাজসাক্ষী (অ্যাপ্রুভার) পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আইনজীবী জানিয়েছেন, আসামির পরিবারের সঙ্গে কথা বলে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।

নিয়ম অনুযায়ী, পূর্ণাঙ্গ অনুলিপিতে রায় প্রদানকারী তিন বিচারকের স্বাক্ষরের পর সত্যায়িত কপি পাবে প্রসিকিউশন ও গ্রেপ্তার আসামিপক্ষ। পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি পাঠানো হবে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়েও। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিলের বাধ্যবাধকতা রয়েছে আইনে। কিন্তু শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামাল পলাতক থাকায় তাঁরা রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাচ্ছেন না। এর আগে ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছর কারাদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ওই দিন রায়ের সারাংশ ঘোষণার সময় ট্রাইব্যুনাল জানান, পূর্ণাঙ্গ রায়টি ৪৫৩ পৃষ্ঠার। গতকাল রায়ের বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা রায়ের অনুলিপি পেয়েছি। তবে আপাতত কারও সঙ্গে শেয়ার করব না। রায় পর্যালোচনা করে এ বিষয়ে মন্তব্য করব।’ অন্যদিকে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদও পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি রায়ের অনুলিপি পেয়েছি। তবে এ অনুলিপি কারও সঙ্গে শেয়ার করা যাবে না।’ তাঁর মক্কেলের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো তাঁর পরিবারের সম্মতি পাইনি। তাঁদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগ রায়ের সময় পরিমার্জন করে দুটিতে ভাগ করেন ট্রাইব্যুনাল। এর মধ্যে একটিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালকে আমৃত্যু কারাদণ্ড এবং অন্যটিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-১। দুই অভিযোগেই রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয় পাঁচ বছর জেল।

রায়ের সময় ট্রাইব্যুনাল বলেন, মানবতাবিরোধী অপরাধের যেসব অভিযোগ আনা হয়েছে, তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও আইজিপি আবদুল্লাহ আল-মামুনের অপরাধ প্রমাণিত হয়েছে। তবে সম্পূর্ণ সত্য প্রকাশ করায় চৌধুরী মামুনের সাজা কমানো হয়েছে। ট্রাইব্যুনাল বলেন, শেখ হাসিনা ড্রোন, হেলকপ্টার এবং প্রাণঘাতী অস্ত্র ব্যহারের নির্দেশ দিয়ে সুপিরিয়র রেসপনসিবিলিটি করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ পালন করেছেন। শেখ হাসিনা তাঁদের এ নির্দেশ দিয়েছেন। রায়ে আন্দোলন দমন করার জন্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলির ‘নির্দেশ’ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার টেলিফোন কথোপকথন তুলে ধরেন ট্রাইব্যুনাল।

কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা এবং পরে আন্দোলনকারীদের ওপর গুলি করে হত্যার বিস্তারিত বর্ণনা দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারকাজ চলার সময় অডিও-ভিডিওসহ যেসব তথ্য-উপাত্ত ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেসবও বর্ণনা করেন বিচারক। ঘটনার শিকার ও সাক্ষীরা কী বলেছেন তার বর্ণনা দেওয়া হয়। ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে বিভিন্ন ভিডিওতে পাওয়া শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের তথ্যপ্রমাণের বিবরণ দেওয়া হয় রায়ে। এ ছাড়া ঢাকার যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া, বিভাগীয় শহর রংপুরসহ বিভিন্ন স্থানে যেভাবে প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে, সেগুলোর ভিডিও ও তথ্যপ্রমাণের বিবরণও রায়ে দেওয়া হয়েছে।

প্লট বরাদ্দে দুর্নীতি রায় আজ : ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিন মামলার রায় আজ ঘোষণা করা হবে।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বেলা ১১টার পর এ রায় ঘোষণা করবেন। দুদকের প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম জানান, আমরা ৪৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেছি।

রাজউকের সদস্য খোরশেদ আলমের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহীনুর ইসলাম বলেন, তিনি আশা করছেন তার আসামি খালাস পাবেন। কারণ সে কোনো অপরাধ করেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হুকুম পালন করেছে মাত্র। এর আগে, ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই তিন মামলায় রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন। এই তিন মামলায় শুরু থেকে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন। রাজউক-এর সাবেক সদস্য খুরশীদ আলম কারাগারে রয়েছেন। শেখ হাসিনা তিন মামলার আসামি। জয় ও পুতুল পৃথক এক মামলার আসামি। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য করা ঢাকার অনুরোধটি ভারত পর্যালোচনা করছে। বিষয়টি ভারতের চলমান অভ্যন্তরীণ বিচারিক ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই করা হচ্ছে।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং বাংলাদেশের স্থায়িত্বের জন্য ভারত দায়বদ্ধ। বিশেষ করে বাংলাদেশের জনতার স্বার্থে ভারত সব পক্ষের সঙ্গে গঠনমূলক সম্পর্ক রেখে চলবে। এদিকে ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশ থেকে ফেরত আনতে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এ প্রসঙ্গে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের কনস্যুলার বার্তালাপ হয়। ঢাকার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এই মুহূর্তে নতুন কোনো তথ্য নেই।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বাসিন্দা সোনালী খাতুন, স্বামী ড্যানিশ শেখ, নাবালক পুত্র সাবিরসহ ছয়জনকে অবৈধ অনুপ্রবেশকারী বলে বাংলাদেশে পুশইন করে ভারত। তাদেরকে ফের ভারতে ফিরিয়ে এনে নাগরিকত্ব পরিচয় নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত।

শেখ হাসিনাকে ফেরত চেয়ে লেখা চিঠির জবাব এখনো আসেনি : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায়ের পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে লেখা চিঠির জবাব এখনো আসেনি। কবে আসবে জানি না। এত দ্রুত উত্তর আশাও করে না ঢাকা। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, নোট ভারবালের মাধ্যমে নয়াদিল্লির বাংলাদেশ মিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এর কোনো উত্তর আসেনি। তিনি আরও বলেন, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার জন্য পশ্চিমাদের কোনো চাপ অনুভব করছি না। ভারত যদি নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায়, তবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন।

এয়ারবাস কেনার সিদ্ধান্ত প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, ফ্রান্স থেকে এয়ারবাস কেনা হোক বা না হোক, এর ফলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। সম্পর্ক স্বাভাবিক ও সুদৃঢ় থাকবে।

সব স্বর্ণ শেখ হাসিনার নয় : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণের গয়না পাওয়া গেছে। অগ্রণী ব্যাংকের লকারে রাখা সব স্বর্ণ শুধু শেখ হাসিনার নয়, তার বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্য সদস্যদেরও ছিল বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব জানান।

তিনি বলেন, ভল্টে থাকা নথি এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, জব্দ করা স্বর্ণালংকারের মধ্যে কিছু অংশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত, আবার কিছু অংশ তার বোন এবং মেয়ের ব্যক্তিগত সম্পদ।

আক্তার হোসেন বলেন, স্বর্ণালংকারগুলো আলাদা আলাদাভাবে মার্কিং (চিহ্নিত) করা ছিল। আমাদের অনুসন্ধানকারী দলের কর্মকর্তারা এখন স্বর্ণালংকারগুলো আলাদা করবেন। কার কোন অংশটুকু আছে, তা নির্ধারণ করা হবে। আমাদের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট যে অংশগুলো থাকবে, সেগুলো এই অনুসন্ধানের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো তারা বিবেচনা করবেন। অন্যগুলো অন্য অনুসন্ধানের অংশ হতে পারে। জব্দ করা ৮৩২ ভরি স্বর্ণালংকারের মধ্যে শেখ হাসিনার কতটুকু- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই অংশটুকু নির্ধারণ করার জন্যই ইনভেন্টরি করা হয়েছে এবং তার যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তার সঙ্গে মিলিয়ে যাচাই করে তার অংশটুকু নির্ধারণ করা হবে। তার জন্যই এত কার্যক্রম।

এর আগে মঙ্গলবার বিকালে রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার দুটি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ পায় দুদক।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত

আয়েশা আক্তার।। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এর আবেদনের প্রেক্ষিতে কুমিল্লা ওয়াস...

কুমিল্লা জেলা পুলিশের অনন্য অর্জন
কুমিল্লা জেলা পুলিশের অনন্য অর্জন

আয়েশা আক্তার।। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে গুরুত্ব...

কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এসএসএফের কড়া নিরাপত্তা জোরদার
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এসএসএফের কড়া নিরাপত্তা জো...

মাহফুজ নান্টু, কুমিল্লা।। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কুমিল্লা আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও রা...

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারী সন্ত্...

কুমিল্লায় জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
কুমিল্লায় জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

আয়েশা আক্তারকুমিল্লায় জেলা তথ্য অফিসের গত তিন মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে এক প্রেস ব্রিফিং অনুষ...

আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ডিনের দায়িত্ব প্রত্যাখ্যান কুবি শিক্ষকের
আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ডিনের দায়িত্ব প্রত্যাখ্যান কুবি শিক্...

‎কুবি প্রতিনিধি: ‎‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও মানবিক অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
➤ কুমিল্লা জেলা পুলিশের অনন্য অর্জন
➤ কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এসএসএফের কড়া নিরাপত্তা জোরদার
➤ কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
➤ কুমিল্লায় জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
➤ আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ডিনের দায়িত্ব প্রত্যাখ্যান কুবি শিক্ষকের
➤ নবীনগর-রাধিকা মহাসড়কে দুর্ঘটনা ১৭ মাসে ৬৪ জন প্রাণ হারাল
➤ ভ্যাট ইন্সপেক্টরকে খুঁটির সাথে বেধে মারধর "অভিযুক্ত তুহিন গ্রেফতার
➤ বাইউস্টে শিক্ষার্থীদের মধ্যে ‘অন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট
➤ কসবা-আখাউড়া সীমান্তে ভারতীয় গরুর চোরাচালান বৃদ্ধি
➤ ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ৪ তরুণকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
➤ ব্রাহ্মণপাড়ায় বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন
➤ হোমনায় বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে ৯৯০ পিস ইয়াবাসহ আটক ১
➤ দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটায় ১০ লাখ টাকা জরিমানা
➤ বাঙ্গরায় বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২
➤ বুড়িচংয়ে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
➤ তিতাসে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ
➤ বাসেডের সংবর্ধনায় সিক্ত এমপি জসিম উদ্দিন জসিম
➤ চৌদ্দগ্রামের যুবকের লাশ সাভারে উদ্ধার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir