প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 12:22 AM
বরুড়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মোঃ জাহাঙ্গীর আলম
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয় ২৬ নভেম্বর বুধবার বরুড়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে মাঠে বরুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নুরেন তাসকিন তুলি, বরুড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, বরুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম সোহেলী , উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাসিমা আক্তার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ বিল্লাল হোসেন, সফিকুল ইসলাম মানিক। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানে বরুড়া উপজেলার বিভিন্ন এলাকার খামারীরা বিভিন্ন পশু,পাখি, কবুতর, মোরগ, ছাগল, ভেড়া, ষাঁড়, সহ বিভিন্ন প্রাণী স্টল প্রদর্শনীতে মেতে উঠেন। প্রদর্শনী শেষে তিনজন প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী খামারির মাঝে সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়। বরুড়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর বিনামূল্যে প্রাণিজ টিকা, ঔষধ, ভ্যাকসিন ও প্রশিক্ষণের বিষয়ে খামারিদের সার্বিক সহযোগিতা করে যাবেন বলে অবগত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না শরিফুল ইসলাম| তবে দ্বিতীয় টেস্টের আ...
ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
ইনিংস হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ| বিরতি থেকে ফিরে ৩ বলে ২ উইকেট হারিয়ে ইনিংস ও ৫১ রানে...
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
এফএনএস বিদেশ : জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন| গতকাল রোববা...
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
এফএনএস বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলা...
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
রুপালি জগতের তারকাদের নিয়ে অশালীন কিংবা আপত্তিকর কনটেন্ট ˆতরির বিষয়টি নতুন কিছু নয়| বলিউডে এমন বহু অ...
কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন-সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ...