...
শিরোনাম
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন ⁜ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা ⁜ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর ⁜ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ ⁜ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯ ⁜ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন ⁜ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত ⁜ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান ⁜ বরুড়ায় শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ⁜ বরুড়ায় তরিকত ফেডারেশনের সদস্য সচিব কালামের বিএনপি তে যোগদান ⁜ সামছুল হক কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ⁜ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ⁜ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ⁜ ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের পাশে ‘বন্ধু ফাউন্ডেশন’ ⁜ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2025, 11:10 AM

...
বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার জমিতে মাটি খেকোদের দৌরাত্ম News Image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাযিল( ডিগ্রি) মাদ্রাসার প্রায় ৩৬০ শতক জমি এবং উপজেলার  সোনারামপুর ইউনিয়নের চর শিবপুর মৌজার হালে বাদিয়ামারা চরের প্রায় ১১ শত  বিঘা জমি বর্তমানে ভয়াবহ নদী ভাঙন ও বিলীন হওয়ার চরম ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ দলের একটি চক্র অবৈধভাবে নদীর চর কেটে প্রতিদিন প্রায় ডজন খানেক নৌকায় মাটি উত্তোলন করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করার অভিযোগ পাওয়া গেছে। গোপনে  কেটে নেয়ার   ফলে সোবাহানিয়া  মাদ্রাসার নিজস্ব ৩ শত ৬০ শতাংশ জমি ও চরের বিস্তীর্ণ ভূমি দ্রুত ভাঙনের মুখে পড়েছে।

গোপনে মাটি খেকোদের মাটি কেটে নেয়ার সংবাদ পেয়ে  আজ (২৪ নভেম্বর) সোমবার  মাদ্রাসার শিক্ষকমণ্ডলী ভাঙন এলাকায় জরুরি ভিত্তিতে পরিদর্শন করেন।তারা ডজনখানেক মাটি কাটার বোট ও শতাধিক শ্রমিককে মাদ্রাসার জমি থেকে মাটি কেটে নেয়ার দৃশ্য দেখতে পেয়ে ধাওয়া দিলে নৌকা সহ শ্রমিকরা চলে যান।

 মাটি কাটার কারণে ধসে পড়া মাদ্রাসার জমি  ও ক্ষতিগ্রস্ত এলাকা দেখে মাদ্রাসা কর্তৃপক্ষ  গভীর উদ্বেগ প্রকাশ করেন।এসময় উপস্থিত  ছিলেন  মাদ্রাসাটির প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীন আব্দুল্লাহ,ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য শিক্ষক বৃন্দ। 

মাওলানা রুহুল আমীন আবদুল্লাহ বলেন,
 “এই জমি শুধু মাদ্রাসার নয়—এটি রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”।

খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধ মাটি ব্যবসার নেটওয়ার্ক টি দীর্ঘদিন ধরে একটি কুচক্র মহলের মদদে সংগঠিতভাবে মাদ্রাসা, অসহায় সাধারণ মানুষ  ও সরকারি জমি কেটে মাটি কেটে বিভিন্ন  ইটভাটায় সরবরাহ করে মোটা অংকের টাকায় সেই৷ মাটি বিক্রি করছে। এছাড়াও  আশপাশ এলাকার আরও কয়েকটি ইটভাটায় ও নিয়মিত মাটি সরবরাহ করে আসছে এই মাটি খেকোরা । 


সোবহানিয়া ইসলামিয়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোশাররফ হোসেন রিপন বলেন—
 “মাটি-খেকো একটি সন্ত্রাসী চক্র বহু বছর ধরে মাদ্রাসা ও সরকারি জমি লুট করে আসছে। দ্রুত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বাঞ্ছারামপুর প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি ।”
তিনি আরও বলেন— “এই জমি হারিয়ে গেলে মাদ্রাসার সম্পদ , এলাকার প্রাকৃতিক পরিবেশসবকিছুই চরম ঝুঁকিতে পড়বে।”

এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, 
বাঞ্ছারামপুরের মাদ্রাসা এলাকা ও বাদিয়ামারা চরসহ বহু জমি ইতোমধ্যে নদীর গর্ভে হারিয়ে যেতে শুরু করেছে।
এটি শুধুই স্থানীয় সংকট নয়; বরংবাঞ্ছারামপুর উপজেলাধীন সরকারি সম্পদ রক্ষার প্রশ্ন মাদ্রাসা সহ এলাকার জনসাধারণের সম্পদের  নিরাপত্তা রক্ষা পরিবেশ ও নদী ভাঙ্গন নিয়ন্ত্রণ ও  নদী ভাঙন রোধ করতে না পারলে এক্ষেত্রে জাতীয় সম্পদ হুমকির মধ্যে পড়বে। 

স্থানীয় বাসিন্দা  মো. জামাল মিয়া বলেন—

 “দীর্ঘদিন ধরে আমাদের চর ও মাদ্রাসার জমি কেটে নিয়ে যাচ্ছে। ফলে আমাদের জমিগুলো মেঘনা নদীতে বিলীন হয়ে  যাচ্ছে। আমরা চর শিবপুরের মানুষ এখন মারাত্মক বিপদের মধ্যে আছি।”

এবিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা  বলেন, "আমি আজ বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ এখনো পাইনি।মুলত ইটভাটার মালিকরা এই চোরাই মাটি কিনে ইট বানায়।আমি বিষয়টি তদন্ত করে কঠোর পদক্ষেপ নিব।"



ছবি :
আজ সোমবার বাঞ্ছারামপুর উপজেলার শিবপুর থেকে সোবহানিয়া ইসলামিয়া মাদ্রাসার নিজস্ব জমি থেকে মাটি খেকোরা মাটি নিয়ে যাবার পর পরিদর্শন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। 


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন

কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...

দাউদকান্দিতে থানায় ঢুকে  ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...

অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...

আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর

মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...

হোমনায় ট্রলার ডুবিতে  একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে  কুমিল্লার হো...

মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...

নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...

কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...

আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
➤ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
➤ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
➤ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
➤ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ
➤ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯
➤ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
➤ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত
➤ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান
➤ বরুড়ায় শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
➤ বরুড়ায় তরিকত ফেডারেশনের সদস্য সচিব কালামের বিএনপি তে যোগদান
➤ সামছুল হক কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
➤ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
➤ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
➤ ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের পাশে ‘বন্ধু ফাউন্ডেশন’
➤ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir