...
শিরোনাম
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল ⁜ এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া ⁜ ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ ⁜ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল ⁜ তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি ⁜ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড ⁜ ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী ⁜ ইয়েমেনে লড়াই শুরুর পর প্রথমবার রিয়াদে বিমান হামলার সতর্কতা ⁜ ‘ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার ⁜ ২৪ দিনেই ৩০০ কোটি, নতুন ইতিহাস গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ ⁜ চার চরিত্রে আল্লু অর্জুন? ‘রাকা’ ঘিরে বাড়ছে রহস্য ⁜ দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ! ⁜ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক ⁜ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩ ⁜ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা। ⁜ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী ⁜ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী ⁜ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া ⁜ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2025, 12:00 AM

...
চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি সমর্থকদের মারামারি News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে মারামারি ও হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০-১২ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছে। আহতদেরউদ্ধারকরে চৌদ্দগ্রামউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণকরা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিৎিসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার দিবাগত রাতে উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের দীঘিরপাড় এলাকায়। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াত ও বিএনপিপন্থী নেতাকর্মীদের মাঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের জগন্নাথ দীঘির পাড়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয় ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ১০-১২ জন কর্মী সমর্থক। ভাংচুরের ঘটনায় বিএনপি ও জামায়াত একে-অপরকে দোষারোপ করছে। অপরদিকে পৃথক একটি ঘটনায় রবিবার রাতের আঁধারে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার ইসলামী সমাজকল্যাণ পরিষদ ও পাঠাগার কার্যালয় ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে প্রাপ্ত তথ্যে আরও জানা গেছে, জগন্নাথ দীঘি ইউনিয়নের বিজয়করা পূর্বপাড়া প্রকাশ হইল্লা পাড়ার আরব হোসেন রাজু নামের বিএনপির এক সমর্থক ফেসবুকে বিতর্কিত পোস্ট ও রোববার বিকেলে স্বেচ্ছাসেবকদলের কর্মী সভায় উস্কানিমূলক বক্তব্য এবং মিথ্যা চারের প্রতিবাদে সন্ধ্যায় জগন্নাথদীঘির পাড়ে স্থানীয় জামায়াত সমর্থকরা শহীদ জিয়া স্মৃতি সংসদে বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলতে যায়।

এ সময় উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম রাশেদের নেতৃত্বে কয়েকজন উৎশৃংখলভাবে স্লোগান দিয়ে জামায়াত সমর্থকদের উপর চড়াও হয়। এর প্রতিবাদে জামায়াত সমর্থকরা তাদের উপর হামলা করলে বিএনপি সমর্থিত রফিক মেম্বার, তপনসহ কয়েকজন আহত হয়। এছাড়াও বিক্ষুব্ধরা বিএনপির সমর্থক আরব হোসেন রাজুর বাড়িতে হামলা করে। পরে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশার ছেলে আবির চৌধুরীর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা জামায়াত কর্মী ইসমাইল হোসেনকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় আহতদের অধিকাংশই বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে। তবে, জামায়াত কর্মী ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি বেসরকারি হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। জগন্নাথ দীঘি ইউনিয়নে হামলার প্রতিবাদে উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা খালেদ সাইফুল্লাহ এর নেতৃত্বে একটি গ্রুপ কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার ইসলামী সমাজকল্যাণ পরিষদ ও পাঠাগার কার্যালয় ভাংচুর করেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। সংবাদ পেয়ে দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশের পৃথক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন বলেন, ‘কথাকাটাকাটির জের ধরে স্থানীয় লোকজন জগন্নাথ দীঘির পাড়ে বিএনপি’র একটি অফিস ভাংচুর করেছে বলে শুনেছি। পরে ছাত্রদলের হামলায় জামায়াত সমর্থক ইসমাইল হোসেন গুরুতর আহত হয়েছে। এছাড়াও একই দিন তারা রাতের আঁধারে কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার ইসলামী পাঠাগার ভাংচুর করেছে। শান্ত চৌদ্দগ্রামকে অশান্তের পাঁয়তারা বন্ধসহ এ ঘটনায় হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু বলেন, ‘আমরা স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণা করছি। কিছু দুস্কৃতিকারী সার্বিক পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করছে। রোববার রাতে জামায়াতের নেতাকর্মীদের হামলায় আমাদের ৮-১০ জনকর্মী-সমর্থক আহত হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানা প্রশাসনকে অনুরোধ করছি।’

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘সংবাদ পেয়েই তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় কেউই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল

এফএনএস স্পোর্টস: ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক...

এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...

এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...

ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উ...

এফএনএস স্পোর্টস:ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরু...

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল

এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...

তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি

এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
➤ এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া
➤ ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ
➤ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
➤ তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
➤ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
➤ ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী
➤ ইয়েমেনে লড়াই শুরুর পর প্রথমবার রিয়াদে বিমান হামলার সতর্কতা
➤ ‘ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার
➤ ২৪ দিনেই ৩০০ কোটি, নতুন ইতিহাস গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’
➤ চার চরিত্রে আল্লু অর্জুন? ‘রাকা’ ঘিরে বাড়ছে রহস্য
➤ দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
➤ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
➤ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
➤ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা।
➤ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী
➤ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী
➤ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া
➤ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir