প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Nov 2025, 3:27 PM
কুমিল্লায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফাহমিদা আজিম কাকলি নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. ফাহমিদা আজিম কাকলি কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ছিলেন। এছাড়াও তিনি কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং কুমিল্লা নগর মাতৃসদনের কনসালটেন্ট ছিলেন।
কাকলির বড় ভাই মনজুরুল আজীম পলাশ জানান, কাকলি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। কয়েকদিন আগে তার অবস্থার দ্রুত অবনতি হলে তাকে ঢাকা ইউনাইডেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার রক্তচাপ হঠাৎ কমে গেলে পরে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়।
তারপর রবিবার ভোর সাড়ে ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত কাকলি বিনামূল্যে বহু দরিদ্র রোগীর সিজার করিয়েছেন।
স্বজনরা জানান, তার মরদেহ আপাতত হিমঘরে রাখা হবে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত একমাত্র কন্যা তুর্না দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...