...
শিরোনাম
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা ⁜ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি ⁜ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১ ⁜ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ⁜ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪ ⁜ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ⁜ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল। ⁜ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ ⁜ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার ⁜ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান ⁜ চুরি ⁜ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে ⁜ কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা ⁜ আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত ⁜ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের ⁜ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Nov 2025, 12:11 AM

...
সারা দেশের মানুষ পরিবর্তনের পক্ষে মাঠে নেমে এসেছে -ড. সরওয়ার সিদ্দিকী News Image

আবুল কালাম আজাদ

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী ড. একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী'র নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তত পাঁচ হাজার মোটরসাইকেল অংশ নেয় বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় লাকসাম স্টেডিয়াম থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি লাকসাম -মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে লাকসাম জংশন  এসে শেষ হবে। কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়। এসময় ছাদখোলা গাড়ি থেকে সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান অধ্যাপক ড. একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী এবং কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

তিনি বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নীতি, অবিচার ও স্বৈরাচার থেকে মুক্ত করতে হলে কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ গঠন ছাড়া বিকল্প নেই। জনগণের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের রাজনীতি। আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামি আন্দোলনকে বিজয়ের পথে এগিয়ে নিতে চাই।’

তিনি বলেন -সারা দেশের মানুষ পরিবর্তনের পক্ষে মাঠে নেমে এসেছে। তারা সন্ত্রাস,দূর্ণীতি,চাঁদাবাজি, দখলদারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

তিনি বলেন -আজকের মোটর সাইকেল শোভাযাত্রা, আমাদের বিজয়ের প্রাথমিক জানান দেওয়া। ইনশাআল্লাহ, লাকসাম মনোহরগঞ্জ বাসি দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে চুড়ান্ত বিজয় করবেই।

লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সাবেক সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, কুমিল্লা দায়রাজজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর পিপি এবং লাকসাম দৌলতগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি এডভোকেট বদিউল আলম সুজন, আইবিডব্লিউ ঢাকা মহানগর দক্ষিণের ব্যবসায়ী ফোরামের সেক্রেটারী হামিদুর রহমান সোহাগ, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারী শহিদুল ইসলাম, লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জোবায়ের ফয়সাল, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ফয়েজুর রহমান, লাকসাম দৌলতগঞ্জ বাজার বনিক সমিতির সেক্রেটারী মোহাম্মদ নুরুন্নবী, লাকসাম বাজারের ব্যবসায়ী উদ্যোক্তা আসাদুজ্জামান ভুট্টু প্রমুখ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ  কেটে সড়ক অবরোধের চেষ্টা
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা

এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...

বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...

বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...

চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর  চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বেলাল উদ্দিন আহাম্মদ, ​মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...

কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
➤ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
➤ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
➤ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
➤ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
➤ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
➤ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল।
➤ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ
➤ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার
➤ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান
➤ চুরি
➤ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে
➤ কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা
➤ আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত
➤ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
➤ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir