প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Nov 2025, 10:49 AM
বাঞ্ছারামপুরে "ডাকাতি রোধে সড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কার" করলো মানবতা ফাউন্ডেশন
ফয়সল আহমেদ খান
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে সড়কে উভয় পাশে ডাকাতি ও দুর্ঘটনা প্রতিরোধে ঝোপঝাড় পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাঞ্ছারামপুর থেকে হোমনা আঞ্চলিক সড়কের বিভিন্ন মোড়, কালভার্ট এবং দুর্ঘটনা প্রবণ স্থানগুলোতে ঝোপঝাড় পরিষ্কার করা হয়।
শীতকালে ঘন কুয়াশা ও শীতপ্রবাহের কারণে উজানচরুবাঞ্ছারামপুর সড়কের বিভিন্ন মোড় অন্ধকার ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ঝোপঝাড়ে আচ্ছাদিত এসব স্থানে ডাকাতদল সুযোগ বুঝে সক্রিয় হয়, ফলে যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করে এবং নিয়মিত দুর্ঘটনাও ঘটে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বেচ্ছাসেবীরা ঝোপঝাড় পরিষ্কার করে সড়ককে নিরাপদ করতে এগিয়ে আসে। প্রতিবছর শীতকালে এই সড়কটিতে ঝোপঝাড়ে আগে থেকে ডাকাত দল ডাকাতি,ছিনতাইয়ের জন্য ওৎ পেতে ডাকাতি করে আসছিলো। মানবতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ উল্লাহ বলেন, “প্রতিবছর শীতের সময় ঘন কুয়াশার সুযোগে এই সড়কে ডাকাতি ও দুর্ঘটনার প্রবণতা বাড়ে। তাই আমরা ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে ধাপে ধাপে ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। আজ প্রথম পর্যায়ে এই রোডে কালভার্ট ও ঝগড়ারচর মোড়ে রাস্তার দুধারে ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। আগামী সপ্তাহে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে।”
স্বেচ্ছাসেবীদের প্রশংসা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, “এটি অত্যন্ত কল্যাণকর উদ্যোগ। স্বেচ্ছাসেবীদের এ কাজের ফলে সড়কে ডাকাতির প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমবে এবং মানুষ নিরাপদে চলাচল করতে পারবে।”
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খান বলেন, “শীতের ঘন কুয়াশায় ডাকাতদল ওত পেতে থাকে যাত্রীদের আক্রমণ করার জন্য। একদল তরুণ ও যুবক দল যে ঝোপঝাড় পরিষ্কার কার্যক্রম হাতে নিয়েছে, এতে সড়ক খোলা ও দৃশ্যমান হবে। ফলে ডাকাতির ঘটনা অনেকটাই কমে আসবে। কর্মসূচিতে অংশ নেন—সংগঠনের কার্যনির্বাহী সদস্য মো. আশিকুর রহমান সুমন, মো:মঈন আহমেদ(মিশুক)মো. জোবায়ের আহমেদ, মো. সবুজ মিয়া, রাকিবুল ইসলাম সিফাত, হাফেজ মাওলানা মো. বেলাল, মো. জুয়েল রানা, সহ সাধারণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...