প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Nov 2025, 10:34 AM
মুরাদনগরে গোল পোস্টের খুটির সঙ্গে বেঁধে কিশোরকে নির্যাতন
বেলাল উদ্দিন আহাম্মদ
মুরাদনগরে জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ের মাঠে এক কিশোরকে গোলপোস্টের খুঁটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে তারই সহপাঠীদের বিরুদ্ধে। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে তুমুল সমালোচনা।
ছড়িয়ে পড়া ওই ভিডিওর সূত্র ধরে জানাযায়, বুধবার বিকেলে মুরাদনগর ডি.য়ার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ঘটে এই ঘটনা। মুরাদনগর ডিয়ার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আব্দুর রহমানকে জন্মদিনের কথাবলেমাঠেনিয়েযায়তারসহপাঠীরা। পরে গোল পোস্টের খুঁটির সাথে তার হাত বেঁধে তার গায়ে ছোড়া হয় ডিম।
স্থানীয় বাসিন্দা খলিলুররহমান দূর থেকে ঘটনাটি দেখে ছুটেএসেকিশোরটিকে মুক্ত করেন। পরে তিনি ঘটনাটির ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কেউ লিখেছেন—“আমি তোমনে করেছি সে কোনো চোর।”
অন্যরা এই ঘটনাকে‘অসুস্থ সমাজব্যবস্থা’ ও ‘অসুস্থ প্রজন্ম’বলেমন্তব্য করেছেন।
তবে ওই কিশোর আব্দুর রহমানের দাবি, তারজন্মদিন উদযাপন করতে গিয়ে আনন্দ করেছে বন্ধুরা। বিগত দিনেও অন্যান্য বন্ধুদের ক্ষেত্রে এমনটাই হয়েছে।
ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত দাবি করে মুরাদনগর ডি.য়ার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ময়নল হোসেন জানান, বিশ্ববিদ্যালয় গুলোতে রেগিং নামক যে ছাত্র নির্যাতন হয়ে থাকেআমারমনেহয় সেখান থেকে উদ্বুদ্ধ হয়েই তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে অভিযুক্ত সকল শিক্ষার্থীদের অভিভাবকদের ডাকাহবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় কঠোর অসন্তোষ প্রকাশকরে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃআব্দুররহমানজানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের উশৃংখল পরিবেশ এটা বাস্তবসম্মত না। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শিক্ষাকর্মকর্তা ও প্রধান শিক্ষককে আমার পক্ষ থেকে জানানো হয়েছে।
মুরাদনগরের এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ে ছাত্রদের মধ্যে বেড়ে ওঠা উশৃঙ্খলতা ও অনৈতিক আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
কীভাবে একটি আনন্দঘন জন্মদিন মুহূর্ত পরিণত হলো অপমানজনক নির্যাতনে—তার উত্তর খুঁজছে এলাকাবাসী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...