প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Nov 2025, 9:04 AM
কুবিতে ফুটবল খেলায় মারামারির ঘটনায় একজন অ্যাকাডেমিক ও চারজন হল থেকে বহিষ্কার
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ্#৩৯;আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টু২০২৫্#৩৯; এর দ্বিতীয় কোয়ার্টার
ফাইনাল ম্যাচ চলাকালীন মার্কেটিং ও প্রত্নতত্ত্ব বিভাগের খেলোয়াড়দের মধ্যকার মারামারির ঘটনায়
মার্কেটিং বিভাগের একজনকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে এবং চারজনকে হল থেকে বহিষ্কার করা
হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) শৃঙ্খলা বোর্ড কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন
শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।
জানা যায়, মার্কেটিং বিভাগের এমবিএ ২০২৩ু২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাফায়েত রহমান ভূঁইয়াকে
সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে ০৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে এবং আজীবনের জন্য হল থেকে
বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাকে বিভাগ বা বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াকলাপ থেকে নিষিদ্ধ করা
হয়েছে।
এ ছাড়া, মার্কেটিং বিভাগের আরও চার শিক্ষার্থীকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার এবং বিভাগ
বা বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াকলাপ থেকে নিষিদ্ধ করা হয়েছে। এই চারজন হলেন— ২০২১ু২২ শিক্ষাবর্ষের
শিক্ষার্থী মাহবুব হাসান ও হাসান মাহমুদ সাফিন, ২০২৩ু২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার
ইসলাম সৌরভ এবং ২০২৪ু২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়নাল আবদীন হৃদয়।
পাশাপাশি, স্থগিত হওয়া দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রত্নতত্ত্ব বিভাগকে বিজয়ী ঘোষণা করা
হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন,
‘টুর্নামেন্টে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সেটার সমাধান হয়েছে। আগামী সপ্তাহে
টুর্নামেন্টের বাকি খেলাগুলো শুরু হবে।
শৃঙ্খলা বোর্ড কমিটির সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, ‘আমাদের শৃঙ্খলা
বোর্ডের ১৬ জন সদস্য দীর্ঘ সময় নিয়ে যাচাইুবাছাই করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আমরা
উভয় দলের সদস্যদের নিয়ে ভার্চুয়াল ক্লাসরুমে ওই দিনের ঘটনার ভিডিও ফুটেজ পর্যেবক্ষণ করেছি।
সেখানে মার্কেটিং বিভাগের পাঁচজন সদস্যকে সরাসরি মারতে দেখেছি এবং তারা সেটা স্বীকারও
করেছেন। তাই খেলার শৃঙ্খলা রক্ষার্থে নিয়ম অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘এই টুর্নামেন্টটি যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায় সে জন্য সবার
সহযোগিতা কামনা করছি এবং সকল শৃঙ্খলাবিরোধী কাজ থেকে দূরে থাকার অনুরোধ করছি।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয়
কোয়ার্টার ফাইনালের ম্যাচে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ অক্টোবর কুবির আন্তঃবিভাগ
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...