...
শিরোনাম
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ⁜ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও ⁜ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন ⁜ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ⁜ চলতি বছরে হচ্ছেনা বিপিএল ⁜ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া ⁜ শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা ⁜ ১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি ⁜ কিমের সঙ্গে ˆবঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া ⁜ ডলারের দাম আরও কমেছে ⁜ জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ বলায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের ⁜ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ ⁜ বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম ⁜ কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার ¯^য়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি ⁜ নাটকীয় মোড় নিলো গোবিন্দ-সুনীতার ডিভোর্স ⁜ শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি? ⁜ প্রকাশ পেলো ‘আন্ধার’-এর প্রথম পোস্টার ⁜ নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন শাকিব ⁜ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামলা চূড়ান্ত ⁜ কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Nov 2025, 8:58 AM

...
নসিপি নেতা শিশিরের আবেদনে মসজিদ-মন্দিরে কোটি টাকা অনুদান News Image
কাজী ইয়াকুব আলী নিমেল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং কুমিল্লা-১০ আসনের এমপি প্রার্থী জয়নাল আবেদীন শিশিরের আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার লালমাই ও নাঙ্গলকোট উপজেলার ৩৩ টি মসজিদ-মন্দিরে ১ কোটি ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। 

এর আগে গত অক্টোবরে এনসিপির এই নেতা লালমাই ও নাঙ্গলকোট উপজেলার ২ শতাধিক  মসজিদ-মন্দিরে অনুদানের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন। 

কুমিল্লা জেলা পরিষদ সূত্রে জানা যায়, প্রথম ধাপে নাঙ্গলকোট উপজেলার ২৩ টি মসজিদ, লালমাই উপজেলার ৬টি মন্দির এবং নাঙ্গলকোট উপজেলার ৪টি মন্দিরের প্রত্যেকটিতে ৩ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। নাঙ্গলকোট উপজেলার অনুদানপ্রাপ্ত মসজিদগুলো হলো- আদ্রা মধ্যমপাড়া বাইতুল আমান জামে মসজিদ, পাটোয়ার উত্তরপাড়া শাহী মসজিদ, বাহুরা পাটোয়ার বাড়ি জামে মসজিদ, দৌলখাঁড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, মুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ, কান্দাল পশ্চিমপাড়া জামে মসজিদ, মজুমদার বাড়ি জামে মসজিদ, উরুকচাইল মোল্লাবাড়ি জামে মসজিদ, পাটোয়ার মধ্যমপাড়া জামে মসজিদ, পাইকোট উত্তরপাড়া জামে মসজিদ, চাঁনমিয়া মুন্সীবাড়ি জামে মসজিদ, কাজীবাড়ি জামে মসজিদ, নারায়নকোট চৌধুরী বাড়ি জামে মসজিদ, বাইতুল মামুর জামে মসজিদ (কান্দাল), শ্রীহাস্য উত্তরপাড়া জামে মসজিদ, শিকারবাড়ি জামে মসজিদ, কান্দাল পূর্বপাড়া আল হেরা জামে মসজিদ, উরুকচাইল উত্তরপাড়া জামে মসজিদ, উরুকচাইল মধ্যমপাড়া জামে মসজিদ, টনিভাঙ্গা  জামে মসজিদ, তেতৈয়্যা মধ্যমপাড়া জামে মসজিদ, নারাচোঁ বাইতুল আজিজ জামে মসজিদ ও তেতৈয়্যা পশ্চিমপাড়া জামে মসজিদ। লালমাই উপজেলার অনুদানপ্রাপ্ত মন্দিরগুলো হলো- বাগমারা সিদ্বেশ্বরী কালিবাড়ি মন্দির, বাগমারা দাসপাড়া সৎসঙ্গ দূর্গা মন্দির, বেতিয়াপাড়া রক্ষা কালিবাড়ি মন্দির, নাওড়া দূর্গাপূজা মন্দির, রানীচোঁ শ্রী দূর্গা মন্দির ও জয়শ্রী সার্বজনীন দূর্গা মন্দির। নাঙ্গলকোট উপজেলার অনুদানপ্রাপ্ত মন্দিরগুলো হলো- বেলঘর ঘোষাইবাড়ি লক্ষীগোবিন্দ ও দূর্গা মন্দির, মক্রবপুর সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, গোমকোট শ্রী শ্রী রামকুঠির মন্দির, বড় ফতেহপুর শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির। 

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও কুমিল্লা-১০ নির্বাচনী আসনের প্রার্থী জয়নাল আবেদীন শিশির বলেন, আমার আবেদনের প্রেক্ষিতে লালমাই-নাঙ্গলকোটের ৩৩টি মসজিদ-মন্দিরে ১কোটি ২ লক্ষ টাকা সরকারি অনুদান দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই অঞ্চলের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি অনুদান দেওয়া হবে। পতিত সরকারের সময়ে সরকারি অনুদান বন্টনে বৈষম্য হতো, অনুদানের টাকা নেতাদের পকেটে চলে যেতো। আমরা ক্ষমতায় আসলে, সরকারি অনুদানের সকল অর্থ প্রকল্পের কাজে ব্যয় করা হবে। 

লালমাই উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু সুমন রায় চৌধুরী বলেন, আমাদের উপজেলায় প্রথম ধাপে ৬টি মন্দিরে ৩ লক্ষ টাকা করে মোট ১৮ লক্ষ টাকা জেলা পরিষদ থেকে অনুদান এসেছে। অনুদানের এসব অর্থে মন্দিরের সংস্কারসহ ধর্মীয় কাজ এগিয়ে নেওয়া যাবে। অনুদান পেতে সহযোগিতা করায় এনসিপি নেতা শিশির ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি পর্যায়ক্রমে বাকি মন্দিরগুলোতেও তিনি অনুদান পাওয়ার ব্যবস্থা করবেন।

নাঙ্গলকোটের পাটোয়ার মজুমদার বাড়ি জামে মসজিদের সাধারণ সম্পাদক মো: বোরহান উদ্দিন বলেন, এনসিপি নেতা শিশির ভাইয়ের প্রচেষ্টায় আমাদের মসজিদে ৩ লক্ষ টাকা অনুদান এসেছে, এতে মসজিদের সংস্কার কাজ সম্পূর্ণ হবে। মুসল্লীরা অনুদানের কথা শুনে এনসিপি নেতার ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেন যিনি নির্বাচিত হবার আগেই আমাদের জন্য কাজ করেন, আমরা এমন ব্যক্তিকে এমপি হিসেবে দেখতে চাই। 


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি  মির্জা ফখরুল ইসলাম
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

এফএনএসবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ কররেছেন নবনির্বাচ...

ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও

লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসার কমতি নেই| বয়স কম হলেও ইতোমধ্যে বিশ^ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদ...

ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন

২০২৬ বিশ^কাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে...

ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে...

চলতি বছরে হচ্ছেনা বিপিএল
চলতি বছরে হচ্ছেনা বিপিএল

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...

একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে| দ্বিতীয় টেস্টের আগে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
➤ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
➤ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
➤ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
➤ চলতি বছরে হচ্ছেনা বিপিএল
➤ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
➤ শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা
➤ ১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি
➤ কিমের সঙ্গে ˆবঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
➤ ডলারের দাম আরও কমেছে
➤ জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ বলায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের
➤ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ
➤ বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
➤ কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার ¯^য়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি
➤ নাটকীয় মোড় নিলো গোবিন্দ-সুনীতার ডিভোর্স
➤ শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি?
➤ প্রকাশ পেলো ‘আন্ধার’-এর প্রথম পোস্টার
➤ নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন শাকিব
➤ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামলা চূড়ান্ত
➤ কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir