প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2025, 6:53 AM
নাঙ্গলকোটে ভেঙে পড়েছে পৌরসভার প্রধান সড়কের কালভার্ট, চরম দুর্ভোগে এলাকাবাসী
সাইফুল ইসলাম
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার প্রধান সড়কের একটি পুরোনো কালভার্ট দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। ফলে পৌর এলাকার মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেতাগাঁও গ্রামের মধ্য দিয়ে যাওয়া এই সড়কটি নাঙ্গলকোট বাজারকে উপজেলা সদরের সঙ্গে সংযুক্ত করেছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই পথে চলাচল করেন। কিন্তু গত বছর ভারী যানবাহন চলাচলের কারণে কালভার্টটির একটি বড় অংশ ধসে যায়। ধসের পর প্রায় এক বছর পার হলেও সংস্কারের উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, এটি একটি প্রথম শ্রেণীর পৌরসভা। এখানে তৃতীয় শ্রেণীর সেবাও মিলে না। দীর্ঘদিন ধরে পৌরসভার প্রধান সড়কের কালভার্ট ভেঙে আছে এটি কারো নজরে আসে না। অথচ সকাল বিকেল এ সড়ক দিয়ে সকল কর্মকর্তা ও কর্মচারীকে চলাচল করতে হয়। তিনিও আরো বলেন, কালভার্টটি অনেক আগেই জরাজীর্ণ হয়ে গিয়েছিল। আমরা একাধিকবার পৌরসভাকে জানিয়েছি। ধসে পড়ার পরও কেউ দেখতে আসেনি। এখন বিকল্প পথ দিয়ে ঘুরে যেতে হচ্ছে। সময়ও লাগছে বেশি, খরচও বাড়ছে।
ভোগান্তির কথা জানিয়ে স্থানীয় শিক্ষার্থী সুমি আক্তার বলেন, প্রতিদিনই ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়। সড়ক দিয়ে চলতে গেলে হঠাৎ করে কালভার্টটির গর্তে পা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। বৃষ্টি হলে তো একদমই যাওয়া যায় না। স্থানীয় দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও বলছেন, কালভার্টটি ধসে পড়ায় সড়কপথে পণ্য আনা-নেওয়া বন্ধ হয়ে গেছে। এতে করে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
এ বিষয়ে নাঙ্গলকোট পৌরসভার নির্বাহী প্রকৌশলী জোবাইদা ইয়াসমিন বলেন, এক সপ্তাহের মধ্যে এটির কাজ শুরু করা হবে। তার সঙ্গে সড়কের কাজও করা হবে। এখন সড়কের পাশে গাছ থাকায় টেন্ডারের মাধ্যমে গাছগুলো কাটার ব্যবস্থা করছি, তাই একটু দেরি হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে নাঙ্গলকোট পৌর প্রশাসক ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার বলেন, বিষয়টি আমরা জেনেছি। দ্রুত সংস্কারের জন্য প্রকৌশল বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...