...
শিরোনাম
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ⁜ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও ⁜ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন ⁜ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ⁜ চলতি বছরে হচ্ছেনা বিপিএল ⁜ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া ⁜ শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা ⁜ ১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি ⁜ কিমের সঙ্গে ˆবঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া ⁜ ডলারের দাম আরও কমেছে ⁜ জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ বলায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের ⁜ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ ⁜ বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম ⁜ কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার ¯^য়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি ⁜ নাটকীয় মোড় নিলো গোবিন্দ-সুনীতার ডিভোর্স ⁜ শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি? ⁜ প্রকাশ পেলো ‘আন্ধার’-এর প্রথম পোস্টার ⁜ নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন শাকিব ⁜ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামলা চূড়ান্ত ⁜ কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Nov 2025, 11:12 AM

...
চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে পনেরটি গরু বোঝাই ট্রাক

ছিনতাই করেছে সংঘবদ্ধ একটি ডাকাত দল। এ ঘটনায় গত রবিবার দিবাগত রাতে অজ্ঞাতনামা

৯-১০ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেছে ভুক্তভোগি গরু ব্যবসায়ী

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মুহাম্মদ আবদুল্লাহ তাওসীফ। মঙ্গলবার সকালে তথ্যটি

নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম।

থানায় দায়েরকৃত মামলায় ব্যবসায়ী তাওসীফ উল্লেখ করেন, গত ১০-১২ বছর যাবৎ তাদের গরু

ব্যবসার ক্রয়-বিক্রয় প্রতিনিধি হিসেবে নিযুক্ত রয়েছে রাজশাহীর গোদাগাড়ী এলাকার

সুলতানগঞ্জের মো. সেলিম মিয়া। শনিবার সেলিম মিয়ার মাধ্যমে কুষ্টিয়া জেলার বাইলপাড়া হাট

থেকে ২৮ লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের ১৫টি গরু ক্রয় করা হয়। বিকেল সাড়ে তিনটায় রাজশাহীর

কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা গ্রামের মো. সেলিমের চালিত ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২০-

৫১৯৮) গরু বোঝাই করে চট্টগ্রামের সাতকানিয়া থানাধিন বিজিবি ক্যাম্প এলাকার

উদ্দেশ্যে রওয়ানা করে। রাত দেড়টার দিকে ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম

পৌরসভার সোনাকাটিয়া এলাকায় পৌঁছে।

এ সময় মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ৯-১০ জনের একটি সংঘবদ্ধ দল েেলজার লাইট দিয়ে

ট্রাকটিকে থামানোর সংকেত দেয়। সংকেত পেয়ে চালক মো. সেলিম গরু বোঝাই ট্রাকটি

থামায়। ট্রাকে মাদকদ্রব্য আছে বলে ট্রাক চালক, হেলপার ও গরু ক্রয়-বিক্রয় প্রতিনিধি

সেলিমকে অতর্কিতভাবে কিল-ঘুষি মেরে অজ্ঞাতনামা ডাকাত চক্র তাদেরকে হাইয়েস গাড়িতে

উঠায়। এরপর সংঘবদ্ধ ডাকাত চক্র তিনজনের মাথায় অস্ত্র ঠেকিয়ে গামছা দিয়ে হাত-পা ও

স্কসটেপ দিয়ে মুখ বেঁধে দেয়। এ সময় চক্রটি তিনজনের ব্যবহৃত মুঠোফোন ও নগদ টাকা

নিয়ে ছিনিয়ে নিয়ে যায়।

এরমধ্যে সংঘবদ্ধ ডাকাত চক্রের অপর দুই সদস্য গরু বোঝাই ট্রাকটি চালিয়ে অজ্ঞাতনামা

স্থানে নিয়ে যায়। ট্রাক চালক ও হেলপারসহ তিনজনকে বিভিন্নস্থানে ঘুরিয়ে রবিবার ভোর রাতে

লালমাইয়ে সড়কের পাশের একটি ঝোপে ফেলে যায়। সকালে গরু ব্যবসায়ীর প্রতিনিধি মো.

সেলিম মিয়া ব্যবসায়ী তাওসীফের চাচাতো ভাই ইমতিয়াজ মাহমুদকে বিষয়টি অবগত করেন।

পরবর্তীতে তারা চৌদ্দগ্রাম থানা পুলিশকেও বিষয়টি জানায়। সংঘবদ্ধ ডাকাত চক্র ২৮ লক্ষ ২৮

হাজার টাকা মূল্যের ১৫টি গরু, ২০ লক্ষ টাকা মূল্যের ট্রাক, তিনজনের ব্যবহৃত মুঠোফোন ও নগদ

টাকাসহ সর্বমোট ৪৮ লক্ষ ৪৫ হাজার ৩০ টাকার মালামাল লুণ্ঠন করে বলে জানা গেছে।

মামলায় আরও উল্লেখ করা হয়, সংঘবদ্ধ ডাকাত চক্রের প্রত্যেকে ডিবি পুলিশের পোশাক, জিন্স,

টাউজার ও খাকি রঙের প্যান্ট পরিহিত ছিল। এরমধ্যে দুইজনের হাতে দুইটি পিস্তল ও একজনের

হাতে একটি হ্যান্ডকাপ ছিল। তাদের বয়স ২৫-৩৫ বছর। প্রত্যেকে কুমিল্লার আঞ্চলিক ভাষায়

কথাবার্তা বলেছে বলেও নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন,

‘গরু বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী আবদুল্লাহ তাওসীফ বাদী হয়ে

অজ্ঞাতনামা ডাকাতচক্রের বিরুদ্ধে মামলা



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ব্রাহ্মণপাড়ায় গোল্ডেন বেবী কেয়ার  একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের   সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ব্রাহ্মণপাড়ায় গোল্ডেন বেবী কেয়ার একাডেমিতে কৃতি শিক্ষার্থীদ...

মোঃ আবদুল আলীম খান কুমিল্লার ব্রাহ্মণপাড়ার টাটেরা গোল্ডেন বেবী কেয়ার একাডেমিতে ২১ আগষ্ট বাংলাদে...

নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার
নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বঙ্গভবনে উঠবেন বলে রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে।সে...

মন্ত্রিসভায় রদবদলে কে কোন মন্ত্রণালয় পেলেন
মন্ত্রিসভায় রদবদলে কে কোন মন্ত্রণালয় পেলেন

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণের পাশাপাশি প্রথমবার রদবদল আনলেন প্রধানমন্ত্রী তারেক...

নাঙ্গলকোটের তিন কৃতী সন্তান এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলা কমিটিতে
নাঙ্গলকোটের তিন কৃতী সন্তান এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলা কমি...

সাইফুল ইসলাম  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা দক্ষিণ জেলা কমিটিতে নাঙ্গলকোটের তিন কৃ...

শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি  মির্জা ফখরুল ইসলাম
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

এফএনএসবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ কররেছেন নবনির্বাচ...

ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও

লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসার কমতি নেই| বয়স কম হলেও ইতোমধ্যে বিশ^ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
➤ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
➤ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
➤ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
➤ চলতি বছরে হচ্ছেনা বিপিএল
➤ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
➤ শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা
➤ ১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি
➤ কিমের সঙ্গে ˆবঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
➤ ডলারের দাম আরও কমেছে
➤ জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ বলায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের
➤ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ
➤ বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
➤ কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার ¯^য়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি
➤ নাটকীয় মোড় নিলো গোবিন্দ-সুনীতার ডিভোর্স
➤ শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি?
➤ প্রকাশ পেলো ‘আন্ধার’-এর প্রথম পোস্টার
➤ নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন শাকিব
➤ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামলা চূড়ান্ত
➤ কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir