প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Nov 2025, 12:01 AM
নতুন ৬৪ চারা রোপণ, বেলতলীর মহাসড়কে ফের ফুটবে বকুল ফুল
মাহফুজ নান্টু
অপরিচ্ছন্ন হয়ে পড়ে মহাসড়কের বিভাজক। এছাড়াও শীতকালীন সবজি চাষে বাঁধা হয়ে দাঁড়ায়। এমন অভিযোগ এনে কারো অনুমতি ছাড়াই এক ব্যক্তি কেটে ফেলে বিভাজকের উপর থাকা অর্ধশত বকুল ফুলের গাছ। এ ঘটনা গণমাধ্যমে আসলে শুরু হয় তোলপাড়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা ঠুকে দেয় সড়ক ও জনপদ বিভাগ। গ্রেফতার করা হয় অভিযুক্ত ব্যক্তিকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী এলাকায় ফের ফুটবে বকুল অর্ধশত গাছ হারানোর ব্যথা মুছতে রোপণ নতুন ৬৪ চারা। সোমবার বিকালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যােগে চারা রোপণ করা হয়। সওজের কর্মকর্তা-কর্মচারীরা প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে এসব গাছ লাগান।
সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, “আমাদের কর্মকর্তাুকর্মচারীরা গিয়ে ৬৪টি বকুল গাছ লাগিয়ে এসেছে। যিনি এসব গাছ কেটে নিয়েছিলেন, তাকে আইনের আওতায় আনা হয়েছে।” তবে মহাসড়কের বিভাজকের গাছগুলো দেখভালের জন্য আলাদা লোকবল নেই বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমানে এসব গাছের পরিচর্যা করছেন সওজের কর্মকর্তা-কর্মচারী ও নির্মাণ শ্রমিকরা। কুমিল্লার উদ্ভিদপ্রেমী ও চিকিৎসক আবু নাঈম বলেন, “বকুল খুবই কষ্টসহিষ্ণু গাছ। ইচ্ছা করে না কাটলে বা উপড়ে না ফেললে এ গাছ সহজে মরে না। মহাসড়কের বিভাজকে লাগানো বকুল গাছ চালকদের জন্য উপকারী ও দীর্ঘস্থায়ী। কারণ, আঁকাবাঁকা মহাসড়কে বিপরীত দিকের আলো চোখে পড়ে দুর্ঘটনা ঘটাতে পারে—বকুল গাছ সেই ঝুঁকি অনেকটা কমায়।” সম্প্রতি বেলতলী এলাকায় সড়ক বিভাজক থেকে অর্ধশত বকুল গাছ কেটে ফেলার অভিযোগে আজমিরী হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে সওজ। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ
বাংলাদেশকে ধ্বংসস্তূপ ‘উপহার’ দিয়েছেন স্টার্ক। ম্যাকাইয়ে একে একে সবাই ফিরলেন। লাঞ্চে যাওয়ার সময় শেষ...
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান...
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি নিষেধাজ্ঞার পদক্ষেপ চীন প্রত্যাখ্যান করেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ...
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই...
মাহফুজ নান্টু, কুমিল্লা। মাদকের বিরুদ্ধে কুমিল্লায় সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার বি...
ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মিশনকে (৩৩) গ্র...
৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভা...
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম...
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্...
কুবি প্রতিনিধি :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরক...