প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Nov 2025, 12:02 AM
কুমিল্লা নগরীতে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৬ (আদর্শ সদর,সদর দক্ষিণ, সিটি ও সেনানিবাস এলাকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর গণ-মিছিলে ককটেল বিস্ফোরণ ও ধাওয়াুপাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নগরীর চকবাজারুকাপড়িয়াপট্টি এলাকায় এ উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাটি ঘিরে বিএনপির দুই পক্ষ—মনিরুল হক চৌধুরী ও হাজী আমিন উর রশিদ ইয়াছিন সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়।
বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চকবাজার এলাকা থেকে কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে গণ-মিছিল শুরু হয়। মিছিলটি রাজগঞ্জ, মোগলটুলি, সার্কিট হাউস, ফৌজদারি মোড়, জেলখানা রোড ও পুলিশলাইন হয়ে কান্দিরপাড়ে এসে শেষ হয়। মনিরুল হক চৌধুরীর অনুসারীরা অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ মিছিলে হাজী ইয়াছিনপন্থীরা পরিকল্পিতভাবে হামলা চালায় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলার সময় তারা ধাওয়া দিলে প্রতিপক্ষ এলাকা ত্যাগ করে। অন্যদিকে ইয়াছিনপন্থীদের দাবি, দিনভর কান্দিরপাড়-রাজগঞ্জ-চকবাজার এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচার এবং ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ চলছিল। বিকালে চকবাজার এলাকায় ‘বাহির থেকে আনা’ কিছু লোক জমায়েত করে মনিরুল গ্রুপ তাদের কর্মসূচিতে উসকানি দেয় এবং প্রথমে হামলা চালায়। পরে তারা প্রতিরোধ গড়ে তোলে। এ বিষয়ে হাজী ইয়াছিনের অনুসারী কুমিল্লা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আজাদ ও মহানগর যুবদল নেতা মনছুর নিজামী বলেন, “আমরা শান্তিপূর্ণ লিফলেট বিতরণ কর্মসূচি করছিলাম। কিন্তু তারা বাইরে থেকে লোক এনে আমাদের ওপর হামলা চালিয়েছে।”
মনিরুল হক চৌধুরীর অনুসারী জেলা যুবদলের যুগ্ন আহবায়ক খলিলুর রহমান মজুমদার বলেন, কুমিল্লা-৬ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী পক্ষে আমরা বিশাল গন-মিছিলের আয়োজন করেছিলাম। নগরী চকবাজার থেকে মিছিলটি যখন বের হয় তখন শেষ অংশে একটি পক্ষ আমাদের মিছিলের ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটায়। এতে আমাদের মিছিলের কোন সমস্যা হয়নি। আমরা বিষয়টি ক্ষতি দেখে দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো।
গণ-মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, “সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষ এগিয়ে যাবে। এ আসন ঐক্যবদ্ধভাবে আমাদের নেতার হাতে তুলে দিতে চাই।” তিনি আরও বলেন, “সদর দক্ষিণের মতোই কুমিল্লা মহানগরকে পরিকল্পিতভাবে সাজাতে চাই।”
গণ-মিছিলে যোগ দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর বিএনপির সভাপতি উদবায়লতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ অন্যরা।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, চকবাজার এলাকায় হাজী ইয়াছিন ও মনির চৌধুরীর অনুসারীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।এসময় কয়েকটি পটকা সদৃশ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...