প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 16 Nov 2025, 12:07 PM
বিহারের নতুন বিধায়কদের ৯০ শতাংশই কোটিপতি
সদ্য শেষ হয়েছে বিহারের ১৮তম বিধানসভা নির্বাচন। তাতে এক চমকপ্রদ পরিসংখ্যান সামনে এসেছে। নবনির্বাচিত প্রতি দশজন বিধায়কের মধ্যে নয়জনই কোটিপতি। যা পূর্ববর্তী ২০২০ সালের বিধানসভার তুলনায় অনেকটাই বেশি।
প্রার্থীদের হলফনামার বিশ্লেষণে দেখা গেছে, রাজ্যটির ২৪৩ জন বিধায়কের মধ্যে ২১৮ জনই (৯০ শতাংশ) কোটিপতি অর্থাৎ ১ কোটি রুপির বেশি সম্পদের মালিক। যেখানে গত বিধানসভায় ১৯৪ জন (৮১ শতাংশ) কোটিপতি ছিলেন। সেক্ষেত্রে গত পাঁচ বছরে কোটিপতি বিধায়কের শতকরা হার ৯ শতাংশ বেড়েছে।
বিধায়কদের ব্যক্তিগত সম্পদের উত্থানও একইভাবে লক্ষণীয়। ভোট নজরদারি সংস্থা 'অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস' (এডিআর) ও ইলেকশন ওয়াচের যৌথ মূল্যায়ন অনুসারে, বিধায়কদের গড় সম্পদের মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে। সেক্ষেত্রে ২০২০ সালে ৪.৩২ কোটি রুপি থেকে বেড়ে এখন ৯.২ কোটি রুপিতে দাঁড়িয়েছে।
সবচেয়ে বিত্তবান ও দরিদ্রতম বিধায়কদের মধ্যে সম্পদের ব্যবধানও চোখে পড়ার মতো। তালিকার শীর্ষে রয়েছেন ১৭০ কোটি রুপির মালিক মুঙ্গেরের বিজেপি বিধায়ক কুমার প্রণয়, যেখানে তারই দলের সহকর্মী পিরপৈন্তির বিধায়ক মুরারি পাসওয়ানের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৬ লাখ রুপির কিছু বেশি।
আবার মোকামার জেডিইউ বিধায়ক অনন্ত সিংহের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি রুপিরও বেশি, আর আগিয়াওনের বিজেপি বিধায়ক মহেশ পাসওয়ানের সম্পত্তির পরিমাণ ৮ লাখ রুপির কিছু বেশি। সমস্ত দলের বিধায়কের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ১৯৩ কোটি রুপি।
বিহারের নতুন বিধানসভায় প্রায় প্রতিটি ছোট-বড় দলেরই কোটিপতি বিধায়কদের আধিপত্য রয়েছে। ক্ষমতাসীন জোট এনডিএ'র সহযোগী দলগুলির মধ্যে 'জনতা দল ইউনাইটেড'-এর ৮৫ বিধায়কের মধ্যে ৭৮ জন কোটিপতি, বিজেপির ৮৯ বিধায়কের মধ্যে ৭৭ জন, লোক জনশক্তি পার্টি-এর ১৯ বিধায়কের মধ্যে ১৬ জন, হিন্দুস্তান আওয়াম মোর্চা'-এর ৫ বিধায়কের মধ্যে ৪ জন, রাষ্ট্রীয় লোক মোর্চা-এর ৪ জন বিধায়কই কোটিপতি।
অন্যদিকে বিরোধী জোট 'মহাগঠবন্ধন'এর শরিক দল 'রাষ্ট্রীয় জনতা দল' ২৫ বিধায়কের মধ্যে ২৪ জন, কংগ্রেসের ৬ বিধায়কের প্রত্যেকে, সিপিআইএম-এর একমাত্র বিধায়ক ও সিপিআইএমএল-এর ২ বিধায়কের মধ্যে ১ জন কোটিপতি।
অন্য দলগুলোর মধ্যে 'অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন-এর ৫ জন বিধায়কই কোটিপতি।
তবে বিধায়কদের গড় সম্পদের তালিকার শীর্ষে রয়েছে জাতীয় লোক মোর্চা (আরএলএম)। তাদের মাত্র ৪ জন বিধায়ক থাকা সত্ত্বেও তাদের গড় সম্পদের পরিমাণ ২২.৯৩ কোটি রুপি। এলজেপির ১৬ জন বিধায়কের গড় সম্পদ ১৩.৬৬ কোটি রুপি, জেডিইউর ৭৮ জন বিধায়কের গড় সম্পদ ৯.৫৩ কোটি রুপি, বিজেপির ৭৭ একজন বিধায়কের গড় সম্পদ ৮.৬৮ কোটি রুপি, আরজেডির ২৪ জনের গড় সম্পদ ৫.৮০ কোটি রুপি, কংগ্রেসের ছয় বিধায়কের গড় সম্পদ ৪.৮২ কোটি রুপি, হ্যামের চার বিধায়কের গড় সম্পদ ৬.১৬ কোটি রুপি, এআইএমআইএম'এর পাঁচ বিধায়কের গড় সম্পদ ২.১ কোটি রুপি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...